শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ » মরা ছাগলের মাংস বিক্রির দায়ে দুজনকে কারাদণ্ড
প্রথম পাতা » অপরাধ » মরা ছাগলের মাংস বিক্রির দায়ে দুজনকে কারাদণ্ড
সোমবার ● ১ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মরা ছাগলের মাংস বিক্রির দায়ে দুজনকে কারাদণ্ড

---আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামে রাউজান নোয়াপাড়া পথেরহাটে মৃত একটি ছাগল জবাই করে বাজারে মাংস বিক্রির অপরাধে ভ্রম্যমান আদালত দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে। গতকাল ৩১ মে রবিবার নোয়াপাড়া পথেরহাট বাজারে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও সহকারি কমিশনার ভূমি (এসি ল্যাণ্ড) আবদুললাহ আলম মাহমুদ উপস্থিত থেকে তাদের কারা দণ্ড প্রদান করেন।

নোয়াপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া ও বাজার কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেছেন পথেরহাটে পাশের গ্রাম শীল পাড়ার জীবতোষ শীলের একটি গর্ভবর্তী ছাগল মারা যায়। তিনি পাড়ার ছেলে রকি শীলকে দুইশ টাকা দিয়ে মরা ছাগলটি ফেলে দেয়ার দায়িত্ব দেন। রকি শীল নিরিবিলি জায়গায় নিয়ে ছাগলটির মাংস নিয়ে এসে পথের হাটের মাংস ব্যবসায়ী কসাই জসিমের কাছে ২৭’শ টাকায় বিক্রি করে। সেই মাংস জসিম সাত’শ টাকা কেজি খদ্দরদের কাছে বিক্রি করে দেয়। বিষয়টি ফাঁস হলে স্থানীয়রা রকি শীল ও কসাই জসিমকে ধরে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে আসেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যজিষ্ট্রেট। ডাকা হয় ছাগলের মালিককে। জিজ্ঞাসাবাদে তিনজনের স্বীকারোক্তি আদায় করে ভ্রাম্যমান আদালত রকি শীলকে তিন ও কসাই জসিমকে এক মাসের কারাদণ্ড দিয়ে পুলিশে হাতে তুলে দেয়। ঘটনাস্থলে উপস্থিত এসআই মহসিন রেজা জানান দুই আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

দিলীপ বড়ুয়া খাদ্যসামগ্রী বিতরণ
রাউজান :: চট্টগ্রামের রাউজান মধ্যম বিনাজুরীর ঐতিহ্যবাহী পরিবারের কৃতি সন্তান মিলনারাম বিহার পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক বিনাজুরী ২নং ওর্য়াডে আওয়ামীলীগের সহ-সভাপতি সমাজকর্মী দিলীপ বড়ুয়ার উদ্যোগে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকেল ৩টায় দিলীপ বড়ুয়ার বাড়ির উঠানে চাল, আলু, পিয়াজ, সয়াবিন তেলসহ অর্ধশতাধিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মিলনারাম বিহারে অধ্যক্ষ বিনয়পাল মহাস্থবির, মিলনারাম বিহার পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক বিনাজুরী ২নং ওর্য়াডে আওয়ামীলীগের সহ-সভাপতি সমাজকর্মী দিলীপ বড়ুয়া, মধ্যম বিনাজুরী মিলনারাম বিহার কমিটির সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা জয়সেন বড়ুয়া, বাবুল, মানবাধিকার কর্মী সুমন রাজ বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, ত্রাণদাতা দিলীপ বড়ুয়া,র সহ ধর্মনি উপাসিকা পঞ্চরানী বড়ুয়া, পুত্রবধু দীপা বড়ুয়াসহ আরও অনেকে। উল্লেখ্য প্রবাস জীবন শেষ করে দিলীপ বড়ুয়া সমাজ উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন। করোনা ভাইরাসের প্রদুর্ভাবের শুরুতেই বিভিন্ন ভাবে অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন।
গাঁজা ও মদসহ আটক-২
রাউজান :: চট্টগ্রামের রাউজান থানা পুলিশ কাপ্তাই সড়কের কাতাল পীর মাজার এলাকা থেকে আড়াই কেজি গাঁজাসহ ত্রিশ লিটার পাহাড়ী ছোলাই মদ জব্দ করেছে। এসময় মাদক বহনে জাড়িত দুই ব্যক্তিও পুলিশের হাতে ধরা পড়েছে। আটক দুজন বেতবুনিয়ার হেডম্যান পাড়াস্থ আবুল কালাম পুত্র মো. আলমগীর হোসেন (৩৬) ও একই এলাকার ইসহাক সওদাগরের বাড়ির তৌহিদ আহমেদের পুত্র রাকিব হোসেন(১৯)। থানার ওসি কেপায়েত উললাহ জানিয়েছেন গত শনিবার থানা পুলিশের এস.আই. মেহের আলীর নেতৃত্বে পুলিশ দল চট্টগ্রাম-কাপ্তাই রোড সংলগ্ন কাতালপীরের মাজার এলাকা তললাশী চৌকি বসিয়ে ডিউটিতে ছিল, গোপন সংবাদ আসে মদ ও গাঁজা নিয়ে দুই ব্যক্তি গাড়ির জন্য পার্শ্ববর্তী স্থানে অপেক্ষা করছে। এসময় পুলিশ দল তাদেরকে ধরে সাথে থাকা মাদক উদ্ধার করতে সক্ষম হয়। তিনি জানান দুজনের নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম-রাঙামাটি সড়কসহ ১৩ রুটে বাস চালু
রাউজান :: করোনাভাইরাসের বিস্তার এড়াতে দুই মাস বন্ধ রাখার পর চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির আওতায়ভুক্ত ১৩টি সড়কে বাস চলাচল শুরু হয়েছে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে আজ সোমবার ১ জুন সকালে জীবাণুনাশক ছিটিয়ে বাস সার্ভিস উদ্বোধন করেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র উপজেলা যুবলীগেরর সভাপতি জমির উদ্দিন পারভেজ।
সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ১৩টি সড়কে বাস চলাচল শুরু হয়েছে বলে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানী জানান। জলিল নগর বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, বাসগুলোতে ধারণক্ষমতার অর্ধেকরও কম যাত্রী তুলছে চালকরা। যাত্রীদের শরীরের তাপমাত্রা মেপে ও হাতে জীবানুনাশক ছিটিয়ে বাসে ওঠানো হচ্ছে, যাত্রীরা সামাজিক দূরত্ব বজায় রেখে, মুখে মাস্ক লাগিয়ে সিটে বসছেন।
যাত্রীদের পাশাপাশি বাস চালক ও তাদের সহকারীদের মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে দেখা গেছে। সরকারী সিদ্ধান্ত মোতাবেক যাত্রীদের কাছ থেকে ৬০ শতাংশ ভাড়া বেশি নেওয়া হচ্ছে।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ