শুক্রবার ● ৫ জুন ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » বাবা-মা’র সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা
বাবা-মা’র সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা
উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় গলায় ফাঁস লাগিয়ে সমিরা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যার খবর পাওয়া গেছে।
সে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শামসুল আলমের মেয়ে এবং বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
আজ শুক্রবার ৫ জুন দিবাগত রাতে নিজ বাড়ীতে আত্মহত্যার ঘটনাটি ঘটে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে, কি কারণে আত্মহত্যার ঘটনাটি ঘটলো তা পরিবারের কেউ জানে না।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি প্রতিদিনের ন্যায় রাতে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরে স্বজনরা ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পায় বলে জানায়।
স্থানীয় ইউপি সদস্য নুরুল আবসার ও গ্রাম পুলিশ গিয়াস উদ্দিন জানান, মেয়েটি আত্মহত্যা করার মত তেমন কোন সমস্যা তাদের পরিবারে আছে বলে জানা নেই। তাদের পরিবার মোটামুটি সচেতন। ওই পরিবারের এক ছেলে বিজিবিতে চাকরি করে।
উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মা–বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে তিনি জানান।





কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই