শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ জুন ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কমলগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত
প্রথম পাতা » মৌলভীবাজার » টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কমলগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত
শুক্রবার ● ৫ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কমলগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

---কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে টানা চারদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কমলগঞ্জ উপজেলার আদমপুর, কমলগঞ্জ ও ইসলামপুর ইউনিয়নের ১২টি গ্রাম। ঢলের পানিতে তলিয়ে গেছে ওই এলাকার বিভিন্ন রাস্তাঘাট। অনেক বাড়িঘরে উঠেছে পানি। কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে কয়েক একর বোনা আউশ ফসলের মাঠ আর সবজি তলা। আকস্মিক পাহাড়ি ঢলে এলাকা প্লাবিত হওয়ায় অনেক পুকুর ও ফিসারীর মাছ পানিতে ভেসে গেছে। কমলগঞ্জে গত ৪দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল।

বৃহস্পতিবার (৪ জুন) বিকাল থেকে উজানে টানা বৃষ্টির কারণে শুক্রবার (৫ জুন) সকাল থেকে উপজেলার কমলগঞ্জ, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নে আকস্মিক বন্যা দেখা দেয়। পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ওই তিন ইউনিয়নের ১২টি গ্রামের ৮ শ একর ফসলের মাঠে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে আউশের বীজতলা, বোনা আউশসহ সবজিতলা ২ থেকে ৩ ফুট পানিতে নিমজ্জিত রয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খরস্রোতা ধলাই নদীর পানি শুক্রবার দুপুর ২টায় বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বৃদ্ধি পেলে কমলগঞ্জে ব্যাপক বন্যার আশঙ্কা রয়েছে।

প্রবাসীর স্ত্রীকে জমি সংক্রান্ত বিরোধে মারপিট: থানায় অভিযোগ

কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর ইউনিয়নে প্রবাসীর স্ত্রীকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের।

গত বুধবার (৩ জুন) শমসেরনগরের ১নং ওর্য়াডের সারংগপুর (শংকরপুর) গ্রামে ঘটনাটি ঘটে।

অভিযোগ সুত্রে জানাযায়, দুবাই প্রবাসী মোঃ রইচ মিয়ার স্ত্রী অনেক দিন যাবত প্রতিবেশী মোঃ সত্তার মিয়া (৫০) ও তার ভাতিজা মহসিন (২৫) এর অত্যাচারের শিকার হচ্ছেন। উঠানের মাঝে বেড়া দিয়ে, রাস্তায় বার বার বাশ ময়লা ফেলে চলার পথ বন্ধ করে রইচ মিয়ার স্ত্রী কে গৃহবন্দী করে রাখা হয়েছে। এলাকার মেম্বারসহ মুরব্বিদের অনেককেই অবহিত করার পরও কোন সূরাহা পাচ্ছেন না প্রবাসীর পরিবারটি।

অভিযোগকারী জলি বেগম (২৫) জানান, আমার স্বামী একজন দুবাই প্রবাসী। সেই সুবাধে আমার দুই কন্যা সন্তান নিয়ে স্বামীর বসতীবাড়ীতে বসবাস করে আসছি। বিবাদীগণ আমার পাশাপাশি বাড়ির, তাদের সাথে আমাদের পূর্ব হতে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারা আমার স্বামীর নামীয় সম্পত্তি জবর দখলের পায়তারা করে আসিতেছে। ঘটনার দিন সকল বিবাদীগণ আমার বসতঘরের পূর্ব পাশে টিউবওয়েলের পাশে বিভিন্ন আবর্জনা ফেলে, তাতে আমি বাঁধা প্রদান করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে, এক পর্যায়ে তারা দেশিয় অস্ত্র নিয়ে আমার ঘরে ঢুকে আমাকে জখমি মারপিট করে ও শ্লিলতাহানির চেষ্টা করে। মারপিটের এক পর্যায়ে আমার পরনে থাকা স্বর্ণ অলংকার যার বর্তমান বাজার মুল্য প্রায় ২৫হাজার টাকার পরিমান লুট করে। প্রতিবেশিরা এসে আমাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তিনি আরো জানান, ঘটনার বিস্তারিত এলাকার মেম্বারসহ গন্যমান্যদের জানিয়ে বিচার প্রার্থী হই। কিন্তু কোন বিহিত ব্যাবস্থা পাইনি। এলাকার মেম্বার তথা মুরব্বিরা ভয় পান বিবাদী প্রভাবশালী সত্তার ও মহসিন কে।

নাম প্রকাশে অনিচ্ছুক নির্যাতিত মহিলার এক প্রতিবেশী জানালেন, প্রবাসীর পৈত্তিক কিছু জমি সত্তার মিয়ার দখলে, মূল দ্বন্দ সেখান থেকেই। সত্তার মিয়া এলাকার কোন বিচার মানে না বা কেউ বিচারের আওতায় আনতে পারেন না তাকে। তাই আজও বিষয়টির কোন সুষ্ট সমাধান হয়নি । সত্তার মিয়া নাকি এলাকার মেম্বার বা মুরব্বিদের তুয়াক্কা করেন না। ভয়ে নাকি কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না।

তিনি আরও বলেন, ভাই আপনারা সাংবাদিকরা সমাজের আয়না । আপনাদের কলমের খোচায় অনেক মানুষ ন্যায় বিচার পায়। বর্তমানে একের পর এক হামলা ও নির্যাতন চালিয়ে অসহায় এই মহিলাকে বাড়ি ছাড়া করার পায়তারা করছে সাত্তার ও তার ভাতিজা মহসীন। তাই তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে এই অসহায় পরিবারটির পাশে দাড়ান।

বিবাদী মো. ছত্তার মিয়ার কাছে অভিযোগের সত্যতা জানতে চাইলে তিনি জানান, আমি ঘটনার কিছুই জানিনা। আমারে ও আমার ভাতিজারে ফাঁসানোর পায়তারা করছে এই মহিলা। আমরা উল্লেখিত ঘটনার দিন ও সময়ে বাড়িতে উপস্থিত ছিলাম না। বাদি জলি বেগম তার প্রতিবেশির প্ররোচনায় অনেক আগে থেকেই আমাদেরকে বিভিন্ন প্রকার ক্ষতি করার চেষ্টা করে আসছে। এই ঘটনা তার সম্পুর্ন সাজানো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)