সোমবার ● ১৫ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ » উখিয়ায় দেড় লাখ ইয়াবাসহ আটক -৩
উখিয়ায় দেড় লাখ ইয়াবাসহ আটক -৩
উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারে উখিয়ায় ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা সহ তিনজনকে আটক করেছে ৩৪ বিজিবি।
আজ সোমবার সকালে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলি এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো উখিয়ার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া গ্রামের মো. সৈয়দের ছেলে মো. শেখ আনোয়ার (২০), রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া গ্রামের হাকিম আলীর ছেলে মো. জোবায়ের (২০) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া গ্রামের মো. আলীর ছেলে বাপ্পি (১৯)।
বিজিবি সূত্রে জানা গেছে, রেজু আমতলী বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজন কে আটক করেন। পরে আটককৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা