সোমবার ● ১৫ জুন ২০২০
প্রথম পাতা » গুনীজন » কামরানের মৃত্যুতে সিলেট বৌদ্ধ সমিতির শোক
কামরানের মৃত্যুতে সিলেট বৌদ্ধ সমিতির শোক
সংবাদ বিজ্ঞপ্তি :: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট বৌদ্ধ বিহারের রুপকার ও সিলেটে বসবাসরত বৌদ্ধদের অভিভাবক বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে সিলেট বৌদ্ধ সমিতি।
এক শোকবার্তায় সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি অরুণ বিকাশ চাকমা ও সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়া বলেন, বদরউদ্দিন আহমদ কামরান ছিলেন সিলেটের মাটি ও মানুষের প্রিয় নেতা। সকল আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন একজন সম্মুখ যোদ্ধা। আমরা সিলেটের বৌদ্ধবাসী এমন মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম না। আজ আমরা সিলেটে অবস্থানরত বৌদ্ধবাসী আমাদের একজন অভিভাবক হারিয়েছি।
তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক। আওয়ামী লীগের রাজনীতিতে তাঁর ছিলো অবদান অসামান্য অবদান। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।





দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা