শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ জুন ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত -৩
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত -৩
সোমবার ● ২২ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলগঞ্জে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত -৩

ছবি : আহত আব্দুর রাজ্জাক ।এম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ প্রতিনিধি :: ফেসবুক গ্রুপে কমেন্ট নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের ৩ জন আহত হয়েছেন। আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় শমশেরনগর রেলস্টেশন সংলগ্ন আব্দুল মছব্বির সড়কে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগ কর্মীরা জানান, ফেসবুক গ্রুপে কমেন্ট করা নিয়ে সুজা মেমোরিয়াল কলেজ ছাত্রলীগ সদস্য তুষ্ট, তুরণ ও মিজানুর রহমান দা দিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে রক্তাক্ত আহত করে সুজা মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (২০), সদস্য ফয়েজ মিয়া (২০) ও আলী মিয়া (১৯) কে। আহতদের মধ্যে আব্দুর রাজ্জাকের বাম হাতে ৯টি সেলাই ও ফয়েজ মিয়ার গলায় আঘাত প্রাপ্ত হয়। আহত তিনজনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজা মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, ফেসবুক গ্রুপে হাসিঠাট্টা করার বিষয় নিয়ে মনোমালিন্য সৃষ্টি হলে সেটি সমাধানের জন্য মিজান আমাদের ডেকে নিয়ে এসে দা দিয়ে এলোপাতাড়িভাবে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘনায় আহত রাজ্জাকের বাবা মো. লতিফুর রহমান বাদীহয়ে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ বিষয়ে মিজানুর রহমানের মোবাইল ফোনে (০১৭৯৮-২৯৯৭৮৬) একাধিকবার কল দিলেও কেউ রিসিভ করেননি। তবে অভিযুক্ত তুরন জানায়, আমি এই হামলার সাথে মোটেও জড়িত নই। এই ঘটনার বিষয়ে কিছুই জানি না এবং রাজ্জাক কে তাও চিনি না।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, ঘটনা শুনে দ্রুত পুলিশ পরিদর্শন করেছে। তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিনামূল্যে বীজ ও চারা বিতরন
কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের জন্য কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও চারা বিতরন করা হয়েছে। আজ সোমবার ২২ জুন সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও চারা বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশরাফুল আলম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে খরিপ ১/২০২০ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কমলগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের ৩২ জন করে ২৮৮ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও চারা বিতরন করা হয়। এছাড়া এসব সবজি বাগানের উপকরন সহায়তা বাবত টাকার চেক প্রদান করা হবে।

কমলগঞ্জে ডাক্তার, ব্যাংকার, ইমামসহ আরো ৮ জন করোনা আক্রান্ত
কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নতুন করে ডাক্তার, ব্যাংক কর্মকর্তা, মসজিদের ইমামসহ ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। আজ সোমবার ২২ জুন সকাল ও দুপুরে দুফায় আসা রিপোর্টে তারা আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভূঁইয়া জানান, আক্রান্তদের মধ্যে একজন মেডিক্যাল অফিসার, ব্যাংক কর্মকর্তা, মসজিদের ইমাম, একজন নারীও রয়েছেন। আক্রান্তরা হলেন-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল অফিসার, মুন্সীবাজার ইউনিয়নের সরিষকান্দি গ্রামের বাসিন্দা রুপালী ব্যাংকের একজন কর্মকর্তা, কমলগঞ্জ সদর ইউনিয়নের বাদে উবাহাটা গ্রামের একজন মসজিদের ইমাম, ইসলামপুর ইউনিয়নের উত্তর কাঠালকান্দি গ্রামের একজন নারী, রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের একজন, শমশেরনগর ইউনিয়নে দুইজন ও পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামের লোক রয়েছেন। আক্রান্ত মেডিক্যাল অফিসার কমলগঞ্জ উপজেলায় করোনা প্রতিরোধে কাজ করা টিমের সদস্য। এ পর্যন্ত কমলগঞ্জ উপজেলায় মোট ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ জন।





আর্কাইভ