শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ জুন ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ভূয়া ডিআইজি গ্রেফতার
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ভূয়া ডিআইজি গ্রেফতার
বুধবার ● ২৪ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় ভূয়া ডিআইজি গ্রেফতার

---সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলা সদরের পশ্চিম চৌরাস্তা মোড় এলাকা থেকে সোমবার রাতে পুলিশের ভূয়া ডিআইজি পরিচয়ে প্রতারণার অভিযোগে মাসুদ সরকার (২৮) কে পুলিশ গ্রেফতার করেছে। মাসুদ সরকার ওই উপজেলার চকরহিমাপুর মধ্যপাড়া এলাকার মজিদ সরকার ছেলে।
গোবিন্দগঞ্জ থানা সুত্রে জানা গেছে, মাসুদ সরকার কখনও পুলিশের ডিআইজি, কখনও সেনা বাহিনীর কর্মকর্তা, আবার কখনও নারী নেত্রী পরিচয় দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে আদালতে আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। মাসুদ গত ১৪ জুন রাতে তার প্রতিবেশি সৌদি প্রবাসী জাকির হোসেনের কণ্ঠ নকল করে জাকিরের মামিকে ফোন করে বলে, ‘মামি আমি জাকির, সৌদি পুলিশের কাছে ধরা পড়েছি, মাকে ফোনটা দেন।’ পরে মাকে বলে, ‘১০ মিনিটের মধ্যে ৩০ হাজার টাকা বিকাশে না দিলে সৌদি পুলিশ আমাকে জেলে ঢোকাবে।

ফোন পেয়ে জাকিরের স্বজনরা তার দেয়া বিকাশ নম্বরে দুই বারে মোট ২৫ হাজার টাকা পাঠায়। এর কিছুক্ষণ পর পুনরায় জাকির ফোন করে কান্নাকাটি করে এবং আরও ১৫ হাজার টাকা বিকাশে পাঠাতে বলে। আবারো জাকিরের স্বজনরা ১৫ হাজার টাকা সংগ্রহ করে। পরে টাকা পাঠানোর আগে ওই নম্বরে ফোন দেয়। কিন্তু ফোন নম্বরটি বন্ধ পায়। এতে তাদের সন্দেহ হয়। বিষয়টি জাকিরের বাবা থানায় এসে পুলিশকে অবহিত করে। থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হয় এটি প্রতারক মাসুদ সরকারের ব্যবহৃত ফোন নম্বর। কিন্তু মোবাইল ফোনের সিমটি তার নামে রেজিস্টেশন করা নাই। পুলিশ প্রাথমিক তদন্তে আরও অবগত হয় মাসুদ তার সহযোগী একই গ্রামের তুহিন মিয়াসহ কতিপয় সিম বিক্রয়কারীর সহায়তায় এই সব মোবাইল ফোনের সিম সংগ্রহ করে। আবার বিশিষ্ট ব্যক্তিদের মোবাইল ফোন নম্বরও ক্লোন করে এইসব প্রতারণা করে।
তিনি আরও বলেন, এসব ঘটনার পরেও গত ১৯ জুন মাসুদ নিজেকে পুলিশ হেডকোয়ার্টাস এর ডিআইজি পরিচয় দিয়ে তার নিজের মামলা সংক্রান্ত ব্যাপারে থানায় তদবির করে।

পলাশবাড়ীতে জনতা ব্যাংক শাখা লকডাউন

গাইবান্ধা :: জনতা ব্যাংক লিমিটেডের গাইবান্ধার পলাশবাড়ী শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে। পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জমান নয়ন সোমবার সন্ধ্যায় এই তথ্য জানায়।
গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই শাখায় কর্মরত ক্যাশ অফিসার মো. ফজলুল করিম (৪৫) করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এই সিন্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৭ জুন পর্যন্ত এই শাখার ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া ফজলুল করিমের সংর্স্পশে যারা এসেছিল, তাদের সনাক্ত করা হচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত ফজলুল করিম গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রামের মৃত ছামছুল হকের ছেলে।

সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম মন্ডল জানান, গত ২০ জুন ফজলুল করিমের করোনাভাইরাস পজেটিভ রির্পোট পাওয়া গছে। ফজলুল করিমের জেঠা নুরুল আমিন সরকার ওরফে ফুল মিয়া (৬৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৯ জুন মারা যায়। এরপর তার সংস্পর্শে আসা ১০ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। গত ২০ ও ২১ জুন ওই নমুনার প্রাপ্ত ফলাফলে জানা যায়, মৃত্যু ফুল মিয়ার সংস্পর্শে আসা তার পরিবারের ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
তারা হলো-, মৃত. ফুল মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৫৮), ছোট ভাই কাউছুল ইসলাম (৪৮), ভাতিজা ফজলুল করিম (৩৮) ও নাতি নাজমুল ইসলাম (১৮), কাউছুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৪৫), ফজলুল করিমের স্ত্রী নাজনীন বেগম (৩২) এবং মা ফুল বেগম (৫১) । তারা সকলেই বাড়ীতেই আইসোলেশনে রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)