শিরোনাম:
●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
রাঙামাটি, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ভূয়া ওয়ারেন্ট দিয়ে ফাঁসাতে গিয়ে দুই প্রতারক গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ভূয়া ওয়ারেন্ট দিয়ে ফাঁসাতে গিয়ে দুই প্রতারক গ্রেফতার
বুধবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ভূয়া ওয়ারেন্ট দিয়ে ফাঁসাতে গিয়ে দুই প্রতারক গ্রেফতার

 ---

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে ভূয়া ওয়ারেন্ট দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে দুই প্রতারক আটক হয়েছে৷ আটক শাহ আলম (২৬) গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়া এলাকার আয়নাল হকের ছেলে এবং কোনাবাড়ি জয়েরটেক এলাকার জামাল উদ্দিনের ছেলে আসাদুজ্জামান আসাদ (৩৭)৷

প্রতারণার শিকার কোনাবাড়ির দেওয়ালিয়া বাড়ি এলাকার মৃতঃ মুনসুর আলী মাতবরের ছেলে মোস্তফা কামাল জানান, ৮ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত একটার দিকে জয়দেবপুর থানা পুলিশ চেক জালিয়াতির মামলায় তাকে এবং তার বড় ভাই মন্টু মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়৷

৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে তার মা মরিয়ম আক্তার ও ছোট ভাই মোজাম্মেল হক থানায় যান৷ সেখানে গিয়ে তাদের বিরুদ্ধে ইস্যূ করা গ্রেফতারি পরোয়ানার নম্বর নিয়ে গাজীপুর আদালতে মামলার নথী ও পরোয়ানা বের করতে তল্লাশী দেন৷ সেখানে তাদের নামে কোন পরোয়ানার তথ্য না পেয়ে তারা বিষয়টি জয়দেবপুর থানার এএসআই মোঃ কবির হোসেনকে অবগত করেন৷ পরে এএসআই কবির হোসেন বিষয়টি তদন্ত করে মঙ্গলবার দুপুরে কৌশলে শাহ আলম ও আসাদকে থানায় ডেকে নিয়ে আটক করেন৷

গাজীপুর সদর থানার ডিউটি অফিসার এস আই সিরাজউদৌলা জানান, শাহ আলম, জেলা ও দায়রা আদালতে পেশকারের ওমেদার হিসেবে মাস্টাররুলে কর্মরত এবং আসাদ গাজীপুর সদরের সাবরেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক৷ তদন্তে গ্রেফতারি পরোয়ানাটি ভূয়া প্রমানিত হলে তাদেরকে জেলা ও দায়রা জজ আদালতকে বিষয়টি অবহিত করেন৷ পরে জেলা ও দায়রা জজের নির্দেশে সাব জজ মোঃ আলী আহসান তার খাস কামরায় তাদের জিজ্ঞাসাবাদ করেন৷ এসময় অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ভূয়া ওয়ারেন্ট তৈরির কথা স্বীকার করেন৷ পরে সাব জজ দুই ভাইকে ছেড়ে দিয়ে আসাদ ও শাহ আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন৷

আটককৃতরা পুলিশকে জানান, মোস্তফাদের সাথে জমিজমা নিয়ে আসাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে৷ মোস্তফাদের ফাঁসাতে আসাদ ১০হাজার টাকার বিনিময়ে ওমেদার শাহ আলমকে দিয়ে ওই গ্রেফতারি পরোয়ানা তৈরি করেন৷

ডিউটি অফিসার সিরাজউদৌলা আরও জানান, এ ব্যাপারে মঙ্গলবার গভীর রাতে মোস্তফা বাদি হয়ে জয়দেবপুর থানায় একটি প্রতারণা মামলা (মামলা নং-৪৫) দায়ের করেছেন৷ প্রতারক দুই আসামী জয়দেবপুর থানা পুলিশের হেফাজতে আছে, তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে৷





অপরাধ এর আরও খবর

রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

আর্কাইভ