সোমবার ● ২৯ জুন ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে মৃত্যুর ৭ দিন পর রিপোর্ট এলো করোনা পজিটিভ
আত্রাইয়ে মৃত্যুর ৭ দিন পর রিপোর্ট এলো করোনা পজিটিভ
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের কৃষক মফিজ উদ্দীন মারা যাওয়ার সাত দিন পর জানা গেছে তিনি করোনা পজিটিভ ছিলেন।
গতকাল রবিবার (২৮ জুন) সন্ধ্যায় আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপি জানিয়েছেন, ওই বৃদ্ধের পাঠানো নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।
তিনি আরও জানান, গত ১৯ জুন সকালে মফিজ উদ্দীন অন্য রোগের চিকিৎসা করার জন্য উপজেলা হাসপাতালে এসে ভর্তি হন। ওইদিন তার চিকিৎসা করার সময় করোনায় আক্রান্ত সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করে তাকে ২০ জুন বাড়িতে পাঠিয়ে দিয়ে হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরের দিন ২১ জুন (রবিবার) সকালে তিনি মারা যান। পরে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হয়। তার মারা যাওয়ার পর ২৮ জুন (রবিবার) নমুনা পরীক্ষার ফলাফলে তার রিপোর্ট পজিটিভি এসেছে।
এদিকে, একইদিন আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের কর্মরত ১জন স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য পরিদর্শকসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জন।





আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন