শিরোনাম:
●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
রাঙামাটি, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে কক্সবাজারে ৫০ কোটি টাকার মানহানি মামলা
প্রথম পাতা » অপরাধ » ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে কক্সবাজারে ৫০ কোটি টাকার মানহানি মামলা
বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে কক্সবাজারে ৫০ কোটি টাকার মানহানি মামলা

---
কক্সবাজার প্রতিনিধি :: (১১ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.২০মিঃ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকার সংবাদ প্রকাশের অভিযোগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে এবার কক্সবাজারে ৫০ কোটি টাকার মানহানি করা হয়েছে।

১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আদালতে মামলাটি করেন।

বিচারক অরুণ কান্তি পাল মামলাটি আমলে নিয়ে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদনের জন্য কক্সবাজার সদর মডেল থানার ওসিকে নির্দেশ দেন।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট ফখরুল ইসলাম গুন্দু।

তিনি কক্সবাজার প্রতিনিধিকে জানান, ওয়ান ইলেভেন ও পরবর্তী সময়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম তার পত্রিকায় ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তথ্য যাচাই-বাছাই না করে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করেন, যা তিনি চলতি বছরের ৬ ফেব্রুয়ারি এটিএন নিউজের একটি টকশোতে অংশ নিয়ে ওই সংবাদের বিষয়ে ভুল স্বীকার করেন। ওই সংবাদে শেখ হাসিনার মানহানি হয়েছে বলে আত্মস্বীকৃত অভিযুক্ত হিসেবে জাতির কাছে প্রমাণিত হয়েছেন। সে কারণে বাদী ও সংগঠনের ৫০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং পরবর্তী সমন আদেশের প্রত্যাশা করছেন বলে বাদীপক্ষের এ আইনজীবী জানান।

এ বিষয়ে মামলার বাদী জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় বলেন, বঙ্গবন্ধূ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ‘১/১১ সময়ে ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশন করে। ওই সংবাদে মানহানি হওয়ায় আমরা ৫০ কোটি টাকার মানহানির মামলা করি।’

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, আদালতের নির্দেশনা এখনো হাতে আসেনি। কপি পেলে আদালতের নির্দেশনার আলোকে ব্যবস্থা নেয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)