শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২০
প্রথম পাতা » জাতীয় » প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ : স্বাস্থ্যমন্ত্রী ও পাটমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বাম জোট
প্রথম পাতা » জাতীয় » প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ : স্বাস্থ্যমন্ত্রী ও পাটমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বাম জোট
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ : স্বাস্থ্যমন্ত্রী ও পাটমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বাম জোট

---ঢাকা :: রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, পাটকল বন্ধ নয় আধুনিকায়ন করা, পাট খাতে দুর্নীতি-লুটপাট বন্ধ, ভুলনীতি পরিহার; যতবার খুশি ততবার জ্বালানির দাম বৃদ্ধির অশুভ উদ্দেশ্যে সংসদে উত্থাপিত বিল প্রত্যাহার, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত কল্পে বরাদ্দ বৃদ্ধি, দুর্নীতি-অনিয়ম-লুটপাট বন্ধ, দুর্নীতিবাজদের বিচার এবং করোনা সংক্রমণ প্রতিরোধে রাষ্ট্রীয় খরচে বিনামূল্যে সকল নাগরিকের করোনা টেস্ট ও চিকিৎসা প্রদান, বেসরকারি হাসপাতালমূহকে অধিগ্রহণ করে করোনা চিকিৎসায় কাজে লাগানো, শ্রমিক ছাঁটাই বন্ধ, কর্মহীন-রোজগারহীনদের ত্রাণ সহায়তা ও রেশন প্রদানের দাবিতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে আজ ২ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শাহাবাগ মোড়ে পৌঁছালে পুুলিশী বাঁধার মুখে সেখানে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি’র সহকারি সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কমরেড জোনায়েদ সাকি, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা কমরেড মানস নন্দী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আকবর খান, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড নজরুল ইসলাম, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক। সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাম জোটের কেন্দ্রীয় নেতা সিপিবি প্রেসিডিয়াম সদস্য কাফি রতন, বাসদ (মার্কসবাদী) নেতা ফখরুদ্দিন কবীর আতিক, কমিউনিস্ট লীগের শামীম ইমাম, বাসদ নেতা জুলফিকার আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ প্রমুখ।
রাষ্ট্রীয় পাটকল বন্ধ করে পিপিপি‘র মাধ্যমে পরিচালনার সরকারি সিদ্ধান্ত বাতিল করে ১২০০ কোটি বরাদ্দ করে পাটকলসমূহ আধুনিকায়ন করার দাবি জানিয়ে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শ্রমিক নেতৃবৃন্দ এই পাটকল সমুহ আধুনিকায়নের মাধ্যমে কিভাবে লাভজনক করা যাবে তার সুনির্দিষ্ট প্রস্তাব স্কপের পক্ষ থেকে দিয়েছে। কিন্তু সরকার তা আমলে না নিয়ে ৫ গুন বেশী ৬০০০ কোটি টাকা ব্যায় করে দক্ষ শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডসেক এর মাধ্যমে বেকার করে পাটকল সমুহ পিপিপি‘র নামে ব্যাক্তি মালিকদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। করোনাকালে যখন কর্মক্ষেত্র সংকুচিত হচ্ছে, মানুষ কর্মচ্যুত হয়ে বেকার হচ্ছে, বিদেশ থেকেও শ্রমিকেরা দেশে ফেরৎ আসছে, সেই সময় রাষ্ট্রের দায়িত্ব নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা। কিন্ত বর্তমান ক্ষমতাসীন সরকার জনগণের প্রতিনিধিত্ব করেনা বলেই করোনাকালে পাটকল শ্রমিক, পাটচাষী ও তাদের পরিবারসহ প্রায় সাড়ে তিন কোটি মানুষকে অনিশ্চয়তা আর দুর্ভোগের মধ্যে ঠেলে দিচ্ছে। লোকসানের অজুহাত তুলে রাষ্ট্রীয় পাটকলসমূহ নামমাত্র মূল্যে বেসরকারী মালিকদের হাতে তুরে দিচ্ছে। এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন। নেতৃবৃন্দ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যার্থতা আড়াল করার উদ্দেশ্যে জনগণকে করোনা টেষ্টে নিরুৎসাহিত করতেই করোনা টেষ্টে ২০০ ও ৫০০ টাকা হারে ফি ধার্য করেছে? নেতৃবৃন্দ বলেন এমনিতেই করোনা উপসর্গ গোপন করার প্রবণতা জনগণের রয়েছে বলে শোনা যায়। তাছাড়া পরিকল্পনাহীন লকডাউনের প্রেক্ষিতে মানুষের অর্থনৈতিক ক্ষমতা কমেছে। এর ওপর টেস্টে ফি লাগলে সাধারণ দরিদ্র জনগণ আর কেউ টেস্ট করাতেই যাবে না। এতে করে করোনা সংক্রমণ বহুগুনে বেড়ে যাবে। তাই করোনা সনাক্তকরণ পরীক্ষায় সরকারি হাসপাতালে ফি নির্ধারণের এই গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে এবং রাষ্ট্রীয় দায়িত্বেই সম্পূর্ণ বিনামূল্যে সকল নাগরিকের করোনা টেস্ট ও চিকিৎসা নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ বলেন, একদিকে করোনা দুর্যোগ তার মধ্যে সরকার পানির দাম বাড়াচ্ছে, জ্বালানির দাম যখন খুশি তখন বাড়ানোর উদ্দেশ্যে সংসদে বিল তুলছে। জনগণ সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত মেনে নিবে না। সমাবেশ থেকে নেতৃবৃন্দ অযোগ্য-ব্যর্থ-স্বাস্থ্যমন্ত্রীর এবং পাটমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
কর্মসূচি
বিক্ষোভ সমবেশ থেকে আগামী ৬ জুলাই রাষ্ট্রীয় পাটকলসমূহ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মতবিনিময় সভা, ৯ জুলাই স্বাস্থ্যখাতে দূর্নীতি, লুটপাট বন্ধ এবং কোভিড ও নন কোভিড রোগীদের চিকিৎসা নিশ্চিত করা ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং সারাদেশে বিক্ষোভ, ১৪ জুলাই ওয়াসার পানির বর্ধিত দাম প্রত্যাহার ও সেবা নিশ্চিত করার দাবিতে ওয়াসা ভবনের সামনে বিক্ষোভ এবং ২৩ জুলাই ২০২০ জ্বালানী খাতে লুটপাট বন্ধ ও বছরে একাধিকবার গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির বিল প্রত্যাহারের দাবিতে জ্বালানি মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করা হয়।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)