শিরোনাম:
●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » নারী ইউপি সদস্য মায়ের নামে ১৭ বছর ধরে ডাবল ভাতা ইস্যু কারায় বহিষ্কারের সুপারিশ
প্রথম পাতা » অপরাধ » নারী ইউপি সদস্য মায়ের নামে ১৭ বছর ধরে ডাবল ভাতা ইস্যু কারায় বহিষ্কারের সুপারিশ
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারী ইউপি সদস্য মায়ের নামে ১৭ বছর ধরে ডাবল ভাতা ইস্যু কারায় বহিষ্কারের সুপারিশ

---শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের (৪,৫ ও ৬ নং ওয়ার্ড)নারী ইউপি সদস্য মায়ের নামে দুটি বিধবা ভাতার কার্ড ইস্যু করায় তাছলিমা বেগম লতাকে বহিষ্কার ও অপসারণের সুপারিশ করেছে উপজেলা ভাতা বাস্তবায়ন কমিটি।

ইউপি সদস্য তাছলিমা বেগম লতা তার মায়ের নামে দুটি বিধবা ভাতার কার্ড ইস্যু করে ১৭ থেকে ২১ বছর ধরে নিয়মিত টাকা উত্তোলন করছেন। এমন অভিযোগের সত্যতা পেয়ে উপজেলা প্রশাসন বিষয়টি আমলে নেয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলীকে অভিযোগের বিষয়ে তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দেন।

তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে উপজেলা ভাতা বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাসের কাছে তদন্ত রিপোর্ট প্রদান করেন। পরবর্তীতে উপজেলা ভাতা বাস্তবায়ন কমিটির সভায় ইউপি সদস্য তাছলিমা বেগম লতাকে বহিষ্কার ও অপসারণের সুপারিশ করা হয়। এর সাথে অবৈধভাবে উত্তোলন করা ৬৩ হাজার টাকা ফেরত দেওয়ার জন্য ইউপি সদস্য লতাকে চিঠি দিয়েছে উপজেলা ভাতা বাস্তবায়ন কমিটি।

আজ বৃহস্পতিবার ২ জুলাই তদন্ত রিপোর্টসহ উপজেলা ভাতা বাস্তবায়ন কমিটির সুপারিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলী।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলী বলেন, বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশের পরে আমরা তদন্ত শুরু করি। তদন্তে ইউপি সদস্য তাছলিমা বেগম লতার বিরুদ্ধে সকল অভিযোগ প্রমাণিত হয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (ঘ) ধারা মোতাবেক ইউপি সদস্য তাছলিমা বেগম লতাকে বহিষ্কার ও অপসারণের সুপারিশ করা হয়েছে। সেই সুপারিশ অনুযায়ী সকল কাগজপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠিয়েছি।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহানাজ পারভীন বলেন, তদন্ত কমিটি ও উপজেলা ভাতা বাস্তবায়ন কমিটির সুপারিশ অনুযায়ী জেলা প্রশাসক মহোদয় বরাবর প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠিয়েছি। স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)