বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » তাড়াশ থেকে অপহৃত বাউলশিল্পী সিলেটে উদ্ধার : আটক ১
তাড়াশ থেকে অপহৃত বাউলশিল্পী সিলেটে উদ্ধার : আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি ::(১১ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.১০মিঃ) সিরাজগঞ্জের তাড়াশ থেকে অপহৃত সাগরিকা সরকার (২২) নামের এক বাউল শিল্পীকে অপহরনের ৬ দিন পর সিলেট থেকে উদ্ধার করা হয়েছে ৷ বৃহস্পতিবার ভোরে তাড়াশ থানা পুলিশ সিলেটের বিয়ানী বাজার এলাকার বারইপাড়া গ্রাম থেকে তাকে উদ্ধার করেন৷ সে পাবনা জেলার ভাঙ্গুড়া থানার সিনবাড়ী গ্রামের ফারুক আহম্মেদ রিপনের স্ত্রী৷ এসময় ঘটনার সাথে জড়িত রিপন (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে৷ সে ময়মনসিংহ জেলার ভালুকা থানার ভালুকা বাজার এলাকার আজাহার আলীর ছেলে৷
তাড়াশ থানার উপ-পরিদর্শক অনুজ কুমার সরকার জানান, বাউল শিল্পী সাগরিকা তাড়াশের নওগা ইউনিয়নের কালুপাড়া গ্রামে ভগি্নপতি আশরাফ আলীর বাড়ীতে বেড়াতে আসে৷ ৫ ফেব্রুয়ারী গানের অনুষ্ঠানের বায়না করার নামে অপহরণকারীরা মোবাইল ফোনে সাগরিকা ডেকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলায় নিয়ে যায়৷ পরে সেখান থেকে মাইক্রোবাসে করে তাকে অপহরন করে নিয়ে যায়৷ এ ঘটনায় সাগারিকার স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন৷ পরে (মোবাইল ট্যাকিং করে)তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাতে সিলেটের বিয়ানীবাজার থানার বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত রিপন নামে এক যুবককে আটক করা হয়৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা