শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ জুলাই ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » শমশেরনগর চা বাগানের নির্মানাধীন দুর্গা মন্দিরের ছাদের ঢালাই ধ্বস
প্রথম পাতা » মৌলভীবাজার » শমশেরনগর চা বাগানের নির্মানাধীন দুর্গা মন্দিরের ছাদের ঢালাই ধ্বস
শনিবার ● ৪ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শমশেরনগর চা বাগানের নির্মানাধীন দুর্গা মন্দিরের ছাদের ঢালাই ধ্বস

---এম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে নির্মাণাধীন দুর্গা মন্দিরের ছাদ ঢালাই দেয়ার পরের দিনই ধ্বসে পড়েছে। নিম্মমানের কংক্রিটের খোয়া, রড দিয়ে ছাদ ঢালাই করার সময় ছাদের মধ্যখানের সার্টারিং ভেঙ্গে ধ্বসে পড়ে।

গত বুধবার (১ জুলাই) রাতে বাগানের বড় লাইন এলাকার দুর্গা মন্দিরের ছাদ ঢালাই শেষে এ ঘটনাটি ঘটে। এলজিইডির আওতাধীন ১০ লাখ টাকা ব্যয়ে মন্দিরের কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, শমশেরনগর চা বাগানের বড় লাইন এলাকার দুর্গা মন্দিরের ধ্বসে পড়া ঢালাইয়ের ১৫ থেকে ২০ ফুট পরিমান অংশে মেরামত কাজ করছেন শ্রমিকরা। পুণরায় ঢালাই দেয়ার জন্য ঢালাই ভাঙ্গা হচ্ছে। ঢালাই কাজে ব্যবহৃত ইটের খোয়া খুবই নিম্মমানের। রডের সাইজ ছোট। নড়বড়ে সাটারিং ও নিম্মমানের সামগ্রী ব্যবহার করায় ছাদের ঢালাই ভেঙ্গে পড়েছে বলে শ্রমিকরা অভিযোগ করেন।

সাইটে কাজ করা এক শ্রমিক জানান, গত বুধবার সন্ধ্যায় ছাদ ঢালাই শেষ করার পর রাতে শুনতে পাই ছাদ ধসে পড়েছে।
​শমশেরনগর চা বাগানের পঞ্চায়েত সভাপতি নিপেন্দ্র বাউরীসহ স্থানীয় কয়েকজন শ্রমিক জানান, স্থানীয় এমপির প্রতিশ্রুতি মোতাবেক দুর্গা মন্দির নির্মাণ কাজ হচ্ছে। তবে কাজের শুরু থেকেই ঠিকাদারী প্রতিষ্টান মন্দিরের কাজে অনিয়ম করছে। যার কারনে বুধবার রাতে মন্দিরের ছাদের ঢালাই শেষে হঠাৎ করে মধ্যখানে সাটারিং ভেঙ্গে ছাদ ধ্বসে পড়ে। তারা আরও বলেন, সিডিউল অনুযায়ী রড, সিমেটের সাথে বালু ও মজবুত সার্টারিং কিছুই দেয়া হচ্ছে না।

এলজিইডি সূত্র জানা যায়, সার্বজনীন সামাজিক অবকাঠামো প্রকল্পের আওতাধিন মৌলভীবাজার জেলা এলজিইডি বিভাগ স্থানীয় এমপির বরাদ্ধকৃত ১০ লাখ টাকা ব্যয়ে শমশেরনগর দুর্গা মন্দির নির্মাণ কাজের জন্য টেন্ডার আহবান করে। উপজেলা এলজিইডি বিভাগের তত্বাবধানে মন্দিরের কাজ শুরু হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে ঠিকাদারের সখ্যতা ও গাফলতিতে এমন কাজ হয়েছে বলে বাগানের চা শ্রমিক নেতৃবৃন্দ মনে করছেন।

কাজের সংশ্লিষ্ট ঠিকাদার আহমদ হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি। তবে কমলগঞ্জ উপজেলা এলজিইডি’র সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান, কাজে কোন অনিয়ম হয়নি। সার্টারিং দুবর্লতায় ছাদের কিছু অংশ দেবে যায়।
​এলজিইডি, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সরদার বলেন, বিষয়টি আমি জানি না। দ্রুত উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেব কাজ সঠিকভাবে বাস্তবায়নের জন্য।





মৌলভীবাজার এর আরও খবর

ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি
চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত
কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪ কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪
কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ
কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময় কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময়
কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই
ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম

আর্কাইভ