মঙ্গলবার ● ৭ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে চট্টগ্রামে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে চট্টগ্রামে যুবক আটক
ফটিকছড়ি প্রতিনিধি :: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চট্টগ্রামের ফটিকছড়িতে মো. মুনসুর (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত মো. মুনসুর নাজিরহাট পৌরসভার দৌলতপুর এলাকার আব্দুর রশীদ সওদাগর বাড়ির মৃত নূর আহাম্মদের পুত্র।
গত রবিবার (৫-জুলাই) রাতে উপজেলার নাজিরহাট বাজার হতে তাকে আটক করেন ফটিকছড়ি থানার এস.আই সঞ্জয় কুমার ঘোষ ও এস.আই মোঃ আরিফুল আলম অপু সঙ্গীয় ফোর্স।
ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার জানান, আটককৃত মুনসুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।পরে তার দেয়া তথ্যমতে তার বসতঘর থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও ১রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর জন্য অস্ত্র আইনে পৃথক তার বিরুদ্ধে মামলা হয়েছে পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত