শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২০
প্রথম পাতা » পাবনা » হতদরিদ্র আইরন নেছা’র শরীরে অস্ত্রপচার সম্পন্ন
প্রথম পাতা » পাবনা » হতদরিদ্র আইরন নেছা’র শরীরে অস্ত্রপচার সম্পন্ন
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হতদরিদ্র আইরন নেছা’র শরীরে অস্ত্রপচার সম্পন্ন

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: চলমান করোনা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) চাটমোহর উপজেলা ও পৌর শাখা’র যৌথ অর্থায়নে আইরন নেছা (৬৫) নামের জনৈক নারীর শরীরে অস্ত্রপচার করা হয়েছে। তিনি চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধূলাউড়ি গোরস্থান পাড়া’র মৃত রাজু মোল্লা’র স্ত্রী। তিনি প্রায় ৬/৭ বছর জরায়ু সংক্রান্ত জটিল সমস্যায় ভূগছিলেন।
আইরন নেছা’র আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সস্মপ্রতি চাটমোহর পৌরসদরের ভাদুনগরস্থ বন্ধন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ ভর্তি করা হয়। বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার শেষে গত ৫ জুলাই বিকেলে জেনারেল সার্জন ডাঃ মো. আব্দুল মাজেদ এবং এ্যানেসথেশিয়া বিশেষজ্ঞ ডাঃ আশিফ এবং ডাঃ এম. এ. মজিদের সত্ত্ববাবধানে আইরন নেছা’র ভ্যাজাইনাল হিস্টারেটমী (ইউটেরাইন প্রোলাক্স) সফল অস্ত্রপচার করা হয়।
৮ জুলাই বুধবার সন্ধ্যায় বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) চাটমোহর উপজেলা শাখা’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপনের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বন্ধন ক্লিনিকে আইরন নেছা’র সাথে দেখা করেন।
প্রতিনিধি দলের অংশ নেয়া অপর মানবাধিকার সংগ্রামীগণ হলেন বিএইচআরসি চাটমোহর উপজেলা শাখা’র সহ-সভাপতি আলহাজ্ব ডাঃ এম. এ. মজিদ, সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মো. রবিউল করিম রবি, সংগঠনটির চাটমোহর পৌর শাখা’র সভাপতি পৌর কাউন্সিলর মো. নূর-ই হাসান খান ময়না, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ জোয়াদ্দার মিঠুন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) চাটমোহর উপজেলা শাখা’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)’র প্রায় ৯০ জন স্থানীয় মানবাধিকার সংগ্রামীগণ প্রত্যেকে প্রতিদিন ১ কাপ করে চা-পান করা থেকে বিরত থেকে, প্রতিমাসে ১শ’ টাকা হিসেবে অনুদানে একটি তহবিল সৃষ্টি করেছেন। যে তহবিলের অর্থায়নে হতদরিদ্র অসুস্থদের চিকিৎসা সহায়তা প্রদান, দরিদ্র মেধাবীদের উচ্চশিক্ষা সহায়তা প্রদান করে আসছেন। ওই তহবিলের অর্থায়নে আইরন নেছা’কে চিকিৎসা সহায়তা প্রদান করা হলো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)