রবিবার ● ১২ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রধানমন্ত্রীর অনুদান পেলেন হাটহাজারীর সাংস্কৃতিক কর্মী সুব্রাহ
প্রধানমন্ত্রীর অনুদান পেলেন হাটহাজারীর সাংস্কৃতিক কর্মী সুব্রাহ
হাটহাজারী :: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম নিবাসী সাংস্কৃতিক কর্মী ও মহানগর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুব্রাহ মনিয়াম সেন গুপ্তকে উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তা প্রদান করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সাবেক সদস্য মো. রাশেদুল ইসলাম রাসেল এ চেক আজ রবিবার বেলা ১১টায় তা হস্তান্তর করেন ও চিকিৎসার খোঁজ খবর নেন।
উল্লেখ্য চট্টগ্রাম মহানগর ১নং পাহাড়তলী ওয়ার্ডের এই আওয়ামী লীগ নেতা বিগত কয়েক বছর যাবত হৃদ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
প্রধানমন্ত্রীর অনুদান পেয়ে আবেগাপ্লুত এই কর্মী বলেন, “এমন মানবিক একজন প্রধানমন্ত্রী পেয়ে আমরা ধন্য, যিনি দল মত নির্বিশেষে সকলের জন্য কাজ করে যাচ্চেন, দেশকে সকল প্রতিকূলতার মাঝেও এগিয়ে নিয়ে যাচ্ছেন”।
তিনি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সাবেক সদস্য তরুণ আওয়ামী লীগ নেতা রাসেলকেও চিকিৎসার খোঁজ খবর নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।





হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত