শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ জুলাই ২০২০
প্রথম পাতা » পাবনা » খেঁজুর গাছে থেকে করো শিল্পের বড়াই
প্রথম পাতা » পাবনা » খেঁজুর গাছে থেকে করো শিল্পের বড়াই
রবিবার ● ১২ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খেঁজুর গাছে থেকে করো শিল্পের বড়াই

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: কবি রজনীকান্ত সেন লিখেছিলেন-“বাবুই পাখিরে ডাকি বলিছে চড়–ই-কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই-আমি থাকি মহাসুখে অট্রালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদবৃষ্টি ঝড়ে।” কবির কালজয়ী এ ছড়ায় বাবুই পাখির আবাস আবহমান বাংলার ঐতিহ্য তালগাছকে যেমন এখন আর গ্রামের পথে এক পায়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় না। তেমনি চোখে পড়ে না, সদা চঞ্চল সৃজনশীল এক শ্রমী শিল্পী ছড়ার সেই বাবুই পাখিরও। আবাসন সংকটে পড়ে পাখিটি এখন বিলুপ্তির পথে। তালগাছ না পেয়ে বাবুই এখন খেঁজুরগাছে বাসা বাঁধছে।

গ্রাম বাংলার মাঠের ধারে, পুকুর কিম্বা মাঠের পাড়ে সৈনিকের মতো একপায়ে দাঁড়িয়ে থাকা তালগাছ হারিয়ে গেছে ইটভাটার আগ্রাসনে। তেমনি হারাতে বসেছে প্রকৃতির শিল্পী পাখির ভোরবেলার কিচিরমিচির সুমধুর ডাকাডাকি আর উড়াউড়ি। এখন এসব চিত্রকল্প শুধুই ভাবুক মানুষদের কল্পনার বিষয়। কখনো-সখনো নিরূপায় হয়ে গ্রামের কুড়ে ঘরের কোনটিতে বাসা বাঁধলেও মূলতঃ তালগাছেই শিল্প নৈপুন্যে বাসা বাঁধতেই বেশী সচ্ছন্দ বোধ করে থাকে চড়–ই পাখি। কিচিরমিচির শব্দে মাঠে প্রান্তরে উড়ে উড়ে খড়কুটো সংগ্রহ করে তালগাছে বাসা বাঁধতো। খড়কুটো জড়ো করে দিনেদিনে কঠোর শ্রম সাধনা করে ক্ষুদ্র এই বাবুই পাখিরা তৈরী করতো শিল্প সুষমামন্ডিত কুঁড়েঘর সদৃশ্য বাসা। সে বাসা ছিলো যেমন দৃষ্টিনন্দন, তেমনি লাগসই। যে খড়কুটোর বাসা প্রবল ঝড়েও টিকে থাকতো বছরের পর বছর।
গ্রাম বাংলায় এখনো কিছুকিছু বাবুই পাখির উড়াউড়ি চোখে পড়লেও তালগাছে বাবুই পাখির বাসা চোখে মেলা কঠিন। তাহলে কি বাবুই পাখিরাও এখন ইট-কাঠ-লোহা-পাথরের গড়া পাকাঘর খুঁজছে ! পরিবেশ বিপর্যয়ের ধাক্কায় জীববৈচিত্রে এ পরিবর্তন। যদি বাসা ও খাদ্য ব্যবস্থা না থাকে তাহলে ওরা তো হারিয়ে যাবেই।
তবে সুখের কথা পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আগশুয়াইল গ্রামটি এখনো এলাকায় তালগ্রাম/তালবাড়িয়া নামে পরিচিত। সম্প্রতি সেই গ্রামটিতে তালগাছ দেখতে গিয়ে বাবুই পাখির বাসার দেখা মিললো। ওই গ্রামের দুএকটি তালগাছে বাবুইর বাসা ঝুলছে দেখা গেছে। কথা হয় ওই গ্রামের তালেব আলীর সাথে। তিনি বলেন, এ গ্রামে আরো অনেক তালগাছ ছিলো। দিনে দিনে কমে যাচ্ছে। আশপাশে ইটভাটা হয়েছে। মানুষ গাছ কেটে ভাটায় বিক্রি করতিছে। তিনি আরো বলেন, তালগাছ না থাকায় বাবুই পাখি এখন খেজুর গাছে বাসা বাঁধছে।
কিয়াম উদ্দিন নামের একজন জানান, বাবুই পাখি তো তালগাছেই বাসা বানায়। তালগাছ না থাকলি ওরা যাবি কোনে। তবে দেখতিছি বাবুই এখন খেঁজুর গাছেও বাসা বানাচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)