শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাঙামাটি, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ জুলাই ২০২০
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » সাংবাদিকতা সমাজসেবা ও সংগঠন প্রসঙ্গে
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » সাংবাদিকতা সমাজসেবা ও সংগঠন প্রসঙ্গে
রবিবার ● ১২ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকতা সমাজসেবা ও সংগঠন প্রসঙ্গে

---মুহাম্মদ শওকাত হোসেন :: পূর্বে প্রকাশের পর : ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক খুললে শুধু চারদিকে “সংগঠন” দেখতে পাই। অবস্থাদৃষ্টে মাঝে মাঝে মনে হয় এ দেশে জনসংখ্যার চেয়ে সংগঠনের সংখ্যা মনে হয় বেশী হয়ে গেছে। আগের তুলনায় রাজনৈতিক সংগঠনের সংখ্যা মনে হয় কমে গেছে। হয়তোবা বর্তমান প্রেক্ষাপটে একটি রাজনৈতিক দল এবং তাদের নানা কিসিমের অঙ্গসংগঠন ছাড়া নানা বাকিদের ভাত নেই। সে কারণেই হয়তোবা সামাজিক সংগঠনের সংখ্যা প্রতিদিনই বেড়ে যাচ্ছে। ব্লাড ডোনেট সংগঠন , ধূমপান বিরোধী সংগঠন , প্রতিবন্ধী সংগঠন , বিভিন্ন নাম দিয়ে সমাজের কল্যাণ ও উন্নয়নের নামে বিভিন্ন সংস্থার সংখ্যা প্রতিদিনই বাড়ছে । পেশাজীবি সংগঠন, সাংবাদিকদের সংগঠন, ধর্মীয় সংগঠন এদেরও সংখ্যা শুধুই বাড়ছে।
খোঁজ নিলে জানা যাবে এদের অনেক সংগঠনের কোন লক্ষ-উদ্দেশ্য ,কর্মসূচি ,গঠনতন্ত্র মেনিফেস্টো, প্রসপেক্টাস আদৌ নেই। শুধু আছে পোস্ট বা পদ, তারও নির্ধারিত কোন সংখ্যা নেই । যত খুশি নাম দিয়ে সংখ্যা বাড়িয়ে কমিটি ঘোষণা দেয়। এদের আদৌ কোনো বাস্তব তৎপরতা দৃশ্যমান হয় না।তবে একে অপরের বিরুদ্ধে বিষোদগার টা সবাই কমবেশি সমানে চালিয়ে যায়। বিশেষ করে একটি সংগঠনকে তার লক্ষ্যে পৌঁছার জন্য যেসব কর্মসূচি বাস্তবায়ন করতে হয়, সে ধরনের কোনো তৎপরতা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায় না।
এ কারণেই এসব সংগঠন বাজিকে এখন অনেকেই ধান্দাবাজি হিসেবে মনে করে। ফলে প্রকৃত পক্ষে যারা সমাজসেবা অথবা পেশাজীবী অথবা মানুষের কল্যাণে সংগঠন করতে অভ্যস্ত বা করছেন তারাও অনেকটা বিপাকের মধ্যে রয়েছেন। নকলের ভিড়ে আসল চেনা দায়। যেমন “মানবাধিকার” নিঃসন্দেহে একটি উচ্চতর চিন্তার ফলশ্রুতি। কিন্তু এই “মানবাধিকার” শব্দটিকে ব্যবহার করে বহু ধান্দাবাজ সংগঠন তৈরি হয়েছে । তারা পয়সার বিনিময়ে এসব সংগঠনের সদস্যপদ কিংবা বিভিন্ন জনকে দায়িত্ব দিয়ে থাকে । অর্থাৎ মূল উদ্দেশ্য ব্যবসা । আবার মানবাধিকার কর্মী ও মানবাধিকার সাংবাদিকের নামে পরিচয় পত্র বিক্রি করা হয় চড়া দামে ।এ ধরনের পরিচয়পত্র আর ক্যামেরা ঝুলিয়ে মহা সাংবাদিক অথবা মহা মানবাধিকারকর্মী ব’নে যায়।। এরাই আবার ইন্টারনেটে তথাকথিত কোন একটি অনলাইন পত্রিকা নিজে বানিয়ে সেটার কার্ড ঝুলিয়ে দেদারছে ধান্দাবাজির ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ কাজে তাদের শিক্ষাগত সনদপত্র প্রশিক্ষণ অভিজ্ঞতা কোনটাই লাগেনা। লাগে শুধু ধান্দাবাজির ক্ষমতা। শুধু তাই নয় এরা গ্রামে গঞ্জে, ইউনিয়নে , হাটে-বাজারে সব জায়গায় অনলাইন সংবাদপত্র, অনলাইন টিভি ইত্যাদির কার্ড বিক্রি করে। এ যেন এক চরম নৈরাজ্যকর অবস্থা
এককথায় এসব নামধারী কাগজ সর্বস্ব ,ভন্ড ,ধান্দাবাজ,ভুয়া সংগঠক, সাংবাদিক , সমাজসেবার ব্যবসা এখন বাংলাদেশে রমরমা অবস্থা। আমাদের সমাজ ও সভ্যতার জন্য এরা মারাত্মক ক্ষতিকর। এদের কিছু কমন বৈশিষ্ট্য আছে। এরা কথায় কথায়, রাজনীতিবিদ, প্রশাসন এবং বিশেষ করে পুলিশ প্রশাসনের কারনে অকারনে প্রশস্তি গায়। অনেক ক্ষেত্রে দুর্নীতিগ্রস্থ কোনো কোনো কর্মকর্তাকে শিখুন দিয়ে দেখে এদের অপকর্ম চালিয়ে যায়। একজন সাংবাদিকের দায়িত্ব প্রশাসন কিংবা পুলিশকে কারণ দেওয়া নয় । পুলিশ পুলিশের কাজ করবে, সাংবাদিক সাংবাদিকের কাজ করবে । সমাজের অপরাধ অন্যায় এবং অব্যবস্থার বিরুদ্ধে উভয়েই কাজ করছে। একজনের অস্ত্র হচ্ছে কলম, আরেকজনের অস্ত্র হচ্ছে পিস্তল। কিন্তু দুজনেরই লক্ষ এক ।তারা সমাজকে অপরাধ মুক্ত করার প্রয়াস চালায়। পরস্পর পরস্পরের সহযোগী। কিন্তু যখন একে অপরকে তেল মারার প্রতিযোগিতা শুরু হয় তখন বুঝতে হবে “ডাল মে কুচ কালা হ্যায়”।
আমাদের সমাজ, রাষ্ট্র, প্রশাসন, বিচার বিভাগ ,শাসন বিভাগ, আইন বিভাগ সব জায়গায় ঘুনে ধরেছে। আর তারই প্রভাব তৃণমূল পর্যায় পর্যন্ত নানাভাবে ছড়িয়ে গেছে। সাংবাদিকতা সমাজসেবা এবং সাংগঠনিক তৎপরতার মধ্যেও এই ক্যান্সারের ব্রিজ বিস্তৃত হয়েছে। আর তারই প্রতিফলন আমরা সর্বত্র দেখতে পাচ্ছি।
চলবে,,,
লেখক : মুহাম্মদ শওকাত হোসেন, সম্পাদক, দৈনিক আজকের ভোলা।





উপ সম্পাদকীয় এর আরও খবর

জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)