শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ জুলাই ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » কলেজ শিক্ষক মাছ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেলেন
প্রথম পাতা » খুলনা বিভাগ » কলেজ শিক্ষক মাছ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেলেন
রবিবার ● ১২ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কলেজ শিক্ষক মাছ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেলেন

---শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  প্রতিনিধি :: বাগেরহাটে গভীর রাতে মাছ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পরেছেন চিরুলিয়া বিষ্ণপুর স্কুল এ্যান্ড কলেজের সহকারি শিক্ষক স্বরজ কুমার পাল (৪৮)। গতকাল শুক্রবার রাত ৩ টার দিকে সদর উপজেলার রাধাভল্লব গ্রামের জাহাঙ্গীর হোসেনের ঘেরে মাছ চুরির সময় জাহাঙ্গীরের ছেলে জাল ও মাছসহ স্বরজ কুমারকে ধরে ফেলে।স্বরজের সাথে থাকা তার ভাই উৎপল পাল মাছ নিয়ে দৌড়ে পালিয়ে যায়।পরে রেজওয়ানের ডাক চিৎকারে স্থানীয়রা চলে আসেন। স্বরজের পরিবার ও স্থানীয় লোকজন শালিস বৈঠকের মাধ্যমে মীমাংসার কথা বলেন। এসময় স্বরজ পালও অচমকা দৌড়ে পালিয়ে যায়।
কিন্তু বিধিবাম শিক্ষক স্বরজ পালের। হাতে নাতে ধরা খাওয়া এই ঘটনার ভিডিও করে স্থানীয় এক ব্যক্তি। পরবর্তীতে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কয়েকজন। ভিডিওটি রিতিমত ভাইরাল হয়।
এ ঘটনায় রবিবার বিকেলে বাগেরহাট সদর থানায় অভিযোগ দিয়েছে ঘের মালিক জাহাঙ্গির হোসেন।
ঘের মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, বেশকিছুদিন ধরে খেয়াল করতে ছিলাম ঘের থেকে কেউ মাছ ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু ধরতে পারিনা। শুক্রবার রাতে ছেলে গাছে উঠে পাহারা দেয়। রাত তিনটার দিকে দেখে দুইজন লোক ঘেরে মাছ ধরছে। এসময় আমার ছেলে রেজওয়ান ও তার বন্ধুরা মিলে হাতে নাতে ধরে ফেলে স্বরজ পালকে। আর অন্যজন মাছ নিয়ে পালিয়ে যান। এরপর আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে না দেওয়ার জন্য অনুরোধ করে স্থানীয় পর্যায়ে মিটিয়ে ফেলার অনুরোধ করে। এর আগে স্বরজ পাল ও তার ভাই আমার ঘের থেকে মাছ ধরে নিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মাহফুজুর রহমান বলেণ, চুরির বিষয়টি আমরা জেনেছি। স্বরজ পাল সম্মানিত মানুষ। আমরা চেষ্টা করছি স্থানীয়ভাবে মীমাংসা করার।রোববার পর্যন্ত কোন মীমাংসা।
কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম বলেণ, শিক্ষক স্বরজ পালের মাছ চুরি নিয়ে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে আমরা খতিয়ে দেখছি।
বাগেরহাট সদর থানার ওসি মো. মাহতাব উদ্দিন বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

এনজিও ফাউন্ডেশনের অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারকে পানির ট্যাংক বিতরণ

বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের সুপেয় পানীয় জলের সংকট নিরসনে র জন্য আজ রবিবার সকালে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলা চত্বরে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিশানবাড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আয়নাল হোসেন খান, বারইখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সুখরঞ্জন হালদার, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সবাপতি মেহেদী হাসান লিপন ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম।
বেসরকারি সংস্থা রাজটিক এর বাস্তবায়নে অনুষ্ঠিত বিতরণীতে অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন, ভিলেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমির হোসেন,তরুন সংঘ ক্লাবের সভাপতি খলিলুর রহমান, বাংলাদেশ ওয়াকার্স পার্টি উপজেলা সাধারণ সম্পাদক আঃ ছালাম হাওলাদার ও ধানসাগর ইউনিয়ন গ্রাম আদালত সহাকারী কারিমা আকতার প্রমুখ।
অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের সুপেয় পানীয় জলের সংকট নিরসন প্রকল্পের বাস্তবায়নে বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা রাজটিক সমন্বয়কারী আবুল কালাম খান।
বারইখালী ইউনিয়নের মরহুম বীর মুক্তিযোদ্ধা আমীর আলীর স্ত্রী সাফিয়া বেগম ও একই ইউনিয়নের মরহুম বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক মোল্লার পুত্র টুকু মোল্লা পানির ট্যাংক গ্রহন করেন। এ ইউনিয়নের আরো ৯ জনকে এ পানির ট্যাংক বিতরণ করা হবে।

কোভিড-১৯ মোল্লাহাটে নতুন করে হাসপাতালের দুই স্টাফ সহ ৩ শনাক্ত
বাগেরহাট :: বাগেরহাটেমোল্লাহাটে কোভিড-১৯ নতুন করে হাসপাতালের দুই স্টাফসহ ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মোল্লাহাটে মোট ২১ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী ২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন। করোনা শনাক্ত ৩ জনের বাড়ি রবিবার দুপুরে লকডাউন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, নতুন করে যাদের করোনা শনাক্ত হয়েছেন তারা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই স্টাফ, এরা হলেন.উপ-সহকারী কমিনিটি স্বাস্থ্য কর্মকর্তা আশিষ শিকদার (৩৫) তার বাড়ি উপজেলার কোদালিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামে, ও পরিসংখ্যানবিদ এম এ তাহের (৩৪) তার বাড়ি উপজেলার গাওলা ইউনিয়নের গাওলা গ্রামে। এছাড়া হাসপাতাল মোড়ে ঔষধের দোকানদার রবিউল ইসলাম (৪০) তার বাড়ি উদয়পুর ইউনিয়নের দেড়বোয়ালিয়া গ্রামে।

করোনার উপসর্গ দেখা দিলে গত ৯ তারিখে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠালে ১২ তারিখ সকালে তাদের করোনা (কোভিড-১৯) পজিটিভ আসে। করোনা শনাক্ত ৩ জনের বাড়ি লকডাউন করা হয়েছে। তারা বর্তমানে নিজ নিজ বাড়িতে আলাদা কক্ষে আইসোলেশনে আছেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)