শিরোনাম:
●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু
রাঙামাটি, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ জুলাই ২০২০
প্রথম পাতা » পাবনা » জনসেবায় রাস্তা সংস্কারে পৌর মেয়র রাসেলের ভুমিকা
প্রথম পাতা » পাবনা » জনসেবায় রাস্তা সংস্কারে পৌর মেয়র রাসেলের ভুমিকা
শনিবার ● ১৮ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনসেবায় রাস্তা সংস্কারে পৌর মেয়র রাসেলের ভুমিকা

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার ভাঙ্গুড়া পৌর সভার মধ্যে বড়ালব্রিজ রেল ষ্টেশনের পার্শ্বে বেইলীব্রিজের পূর্ব পাশে চলাচলের জন্য জনগুরুত্বপূর্ণ, মালামাল পরিবহন , বিশেষ করে গরুর হাটে বিভিন্ন স্হান হতে গরু পরিবহন, তাছড়াও পরিবহন ঝুকিকে বিশেষ নজর দিয়ে জনবান্ধব মেয়র গোলাম হাসনায়েন রাসেল সেবা মানুসের দ্বার-গোড়ায় পৌঁছে দিতে এগারোশত ফিট রাস্তা সংষ্কার করলেন।

তাছাড়া জনসেবার ক্ষেত্রে তিনি অবিচল। যেটা পৌরবাসীর কাছে অনেকগুলো দৃশ্যমান কাজই তার প্রমাণ। ছোট-খাট দু-একটি সমস্যা ব্যাতিত জনগনের সাথে সম্পর্কিত কাজে তিনি অধিক নজর বা গুরুত্ব দিয়ে থাকেন এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।

এর আগে ভাঙ্গুড়া বেইলী ব্রীজ পূর্বপাশের রাস্তাটি সংষ্কারে জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রকল্পর আবেদন করেও ব্যর্থ হন। কিন্তু জনবাদীর প্রেক্ষিতে করোনা ভাইরাসের মধ্যেও তিনি নিজস্ব অর্থে এই সংষ্কার কাজ শুরু করেন। ভাঙ্গুড়ায় তার ইটের ভাটাসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

সরেজমিন শুক্রবার পৌর সদরের বেইলী ব্রীজ পূর্বপাশ থেকে মহাদেবের বাড়ি পর্যন্ত এগারশত ফিট রাস্তা সংষ্কারের কাজ পুরা দমে এগিয়ে চলছে। বড়াল নদীর এপার ওপার অর্থাৎ ভাঙ্গুড়া বাজারের সাথে শরৎনগর বাজারের সাথে মালামাল পরিবহনের জন্য একমাত্র রাস্তা। ব্যবসায়িক ক্ষেত্রে পণ্য পরিবহনের জন্য এই রাস্তাটি বিশেষ ভুমিকা পালন করে থাকে।

বিশেষ করে শরৎনগর বাজার হতে ধান, পাট, সড়িষা ভাঙ্গুড়ার বাহিরে যেমন নেওয়া তেমনী ভাঙ্গুড়ার বাহির হতে শরৎনগর হাটে পশু , গো-খাদ্য ও অন্যান্য পণ্য পরিবহন করে নিয়ে যেতে এই রাস্তাটির ব্যবহার হয়ে থাকে। তাই যে দিক থেকেই হোক না কেন ভাঙ্গুড়া- শরৎনগরের জন্য এটি একটি জন গুরুত্ব পূর্ণ যোগাযোগ রাস্তা।

পৌরসভা সূত্রে জানা যায়, জনগুরুত্বপূর্ণ ভাঙ্গুড়া বেইলী ব্রীজ পূর্বপার হতে মহাদেবের বাড়ি পর্যন্ত এই রাস্তার প্রকল্পটি একাধিকবার প্রেরণ করা হলেও দূর্ভাগ্যবশত তা পাশ হয়নি। কিন্তু পৌরবাসীর দাবী ছিল রাস্তাটি নির্মাণ করা হোক।

তাই পৌর বাসীর সেই দাবীর প্রতি সম্মান রেখে মেয়র রাসেল নিজস্ব অর্থেই রাস্তা সংষ্কারের কাজ শুরু করেন। এর আগে স্বল্প খরচে পৌরসভা রাস্তাটি চলাচলের উপযোগী রাখলেও গত কয়েক দিনে ভারী বর্ষণে রাস্তাটির ব্যাপক ক্ষতিসাধন হয় যা সংস্কার করা জরুরী হয়ে পড়েছিল। অবশ্য ভাঙ্গুড়া পৌরসভার মধ্যে গত অর্থ বছরের মধ্যেই প্রায় ৮০ ভাগ প্রধান সড়ক নির্মাণের কাজ শেষ হয়েছে।

এছাড়াও পৌর সভায় ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ , সড়ক বাতি , ডাস্টবিন স্থাপন ও করোনাভাইরাস নিয়ন্ত্রণে নানাবিধ ব্যবস্থা গ্রহণে তিনি প্রশংসা অর্জন করেছেন । নিজস্ব অর্থে এই সড়ক নির্মাণে পৌরবাসী মেয়র রাসেলকে ধন্যবাদ জানিয়েছেন।

এব্যাপারে শরৎনগর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আমির হোসেন বলেন, শরৎনগর বাজারের ব্যবসায়ীদের মালামার পরিবহনে পৌর সদরের বেইলী ব্রীজ পূর্বপাশের রাস্তাটি সংষ্কার হওয়া জরুরী ছিল। মেয়র গোলাম হাসনাইন রাসেল সে কাজটি বাস্তাবায়ন করলেন। আমরা বণিক সমিতির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।

ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, পৌর এলাকায় প্রায় ৮০ভাগ রাস্তা এরই মধ্যে নির্মাণ কাজ শেষ হয়েছে। পৌর এলাকায় বেইলী সেতুর পূর্বপাশের রাস্তাটির প্রকল্প পাশের জন্য পাঠানো হয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত তা পাশ হয়নি । তাই জনগণের দাবীর কথা বিবেচনায় নিয়ে আপতত নিজস্ব অর্থেই রাস্তাটির সংষ্কার করলাম। পরে প্রকল্প আসলে তার সাথে সমন্বয় করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)