শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ জুলাই ২০২০
প্রথম পাতা » পাবনা » সুজানগরে বন্যায় ৪ হাজার পরিবার পানিবন্দি
প্রথম পাতা » পাবনা » সুজানগরে বন্যায় ৪ হাজার পরিবার পানিবন্দি
শনিবার ● ১৮ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুজানগরে বন্যায় ৪ হাজার পরিবার পানিবন্দি

---পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার সুজানগরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার সাগরকান্দী ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। এতে ইউনিয়নের প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সেই সাথে বন্যার পানিতে প্লাবিত হয়েছে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এবং ফসলী জমি। পাশাপাশি পানির তোড়ে ভেঙ্গে গেছে ৫/৬টি কাঁচা-পাকা সড়ক।
সাগরকান্দী ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী জানান, পদ্মার পানি বৃদ্ধির ফলে ওই ইউনিয়নের তালিমনগর, গোবিন্দপুর, মাদিয়ারকান্দি, পিরেনতলা, শ্যামসুন্দরপুর, চরখলিলপুর, চরশ্রীপুর এবং হুগলাডাঙ্গীসহ ৮/১০টি গ্রামের প্রায় ৪ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সেই সঙ্গে বন্যার পানিতে প্লাবিত হয়েছে ইউনিয়নের তালিমনগর শাহ মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, তালিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, শ্যামসুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হুগলাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৮/১০টি শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার শতশত বিঘা ফসলি জমি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম খান জানান, বন্যায় বাড়ি ঘর এবং শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হওয়ার পাশাপাশি পানির তোড়ে তালিমনগর থেকে শ্যামসুন্দপুর পাকা রাস্তাসহ এলাকার ৫/৬টি কাঁচা-পাকা রাস্তা ভেঙ্গে গেছে। এতে এলাকাবাসীকে চলাফেরায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা সজিব হাসান বলেন পানিবন্দি ওই সকল পরিবারের লোকজন দৈনন্দিন কাজ কর্মে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। তারা সব চেয়ে বেশি বেকায়দায় পড়েছেন তাদের গৃহপালিত পশু নিয়ে। বন্যা কবলিত এলাকায় গৃহপালিত পশু রাখার অসুবিধাসহ গো-খাদ্যের চরম সঙ্কট দেখা দিয়েছে। এতে এলাকার কৃষকরা তাদের গরু ছাগল নিয়ে চরম বিপাকে পড়েছেন।

উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)