শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিষ পানে স্ত্রী ও শিশু সন্তানের আত্মহত্যা
বিষ পানে স্ত্রী ও শিশু সন্তানের আত্মহত্যা

ঈশ্বরদী প্রতিনিধি :: মোবাইল ফোনে স্বামীর পরকীয়া করার কথা শুনে ক্ষুদ্ধ স্ত্রী পাপিয়া (৩০) দু’শিশু সন্তানকে বিষ পান করিয়ে আত্মহত্যা করেছে৷ শিশুদের মধ্যে দেড় বছর বয়সের জীবন নিহত হয়েছে এবং ভাগ্যক্রমে সারে চার বছরের ইমন আশংকাজনক অবস্থায় বেঁচে গেছে ৷ ইমন বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে৷ পুলিশ পরকিয়ায় আসক্ত স্বামী মিজানুর রহমানকে আটক করেছেন৷ মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ১২ ফেব্রুয়ারী শুক্রবার রাতে মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রামে৷
থানা পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, স্বামী মিজানুর রহমান নিউ এরা ফাউন্ডেশনের (এনজিও) লালপুর অফিসে চাকুরি করা কালীন সময়ে তার সহকর্মী রিতার সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়ে৷ এ ঘটনা দীর্ঘদিন চলতে থাকে৷ মিজানুর রহমান প্রায় সময়ই মোবাইল ফোনে রিতার সঙ্গে রসাক্তক প্রেমালাপে ব্যস্ত থাকে৷ এসব বিষয় জানার পর পাপিয়া বার বার নিষেধ করার পরও পরকিয়া বন্ধ না করায় ক্ষুদ্ধ হয়ে পাপিয়া আত্নহত্যার সিদ্ধান্ত নেয়৷ এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে শিশু সন্তান ইমন ও জীবনকে প্রথমে বিষ পান করায় এবং পরে নিজে বিষ পান করে৷ এ ঘটনায় বহরপুর এলাকায় হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা