শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » তাড়াশে ঐতিহ্যবাহী দই মেলা অনুষ্ঠিত
তাড়াশে ঐতিহ্যবাহী দই মেলা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৩ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় বিকাল ৩.৪৪ মিঃ) স্বরস্বতী পূঁজাকে ঘিরে ১৩ ফেব্রুয়ারী শনিবার চলনবিল অধ্যুষিতত সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহ্যবাহী দই মেলা অনুষ্ঠিত হয়েছে৷ প্রতিবছরের ন্যায় এবারও দিনব্যাপী তাড়াশ বাজারে এ মেলার আয়োজন করা হয়৷ দই মেলাকে ঘিরে এলাকায় হিন্দু-মুসলিম সকলের মাঝেই সাঁজ সাঁজ রব পড়ে গেছে৷ মেলাকে ঘিরে দুর-দুরান্ত থেকে আত্মীয় স্বজনরা বেড়াতে আসায় যেন স্বজনদের মিলন মেলায় পরিণত হয়েছে৷ মেলায় বগুড়ার শেরপুর, চান্দাইকোনা, শ্রীপুর, সিরাজগঞ্জের তাড়াশের প্রায় ৩০ থেকে ৩৫টি দই ব্যবসায়ী দোকান নিয়ে বসেছে৷ সঙ্গে রয়েছে চিড়া, মুড়ি, মুড়কি, বাতাসা, কদমাসহ বিভিন্ন রকম মুখরোচক খাবার ও খেলনার দোকান৷ স্বাদের ভিন্নতার সাথে দইয়ের নামেও রয়েছে ভিন্নতা ৷ যেমন-ক্ষীরসা দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই ও শ্রীপুরী দই৷
দই ব্যবসায়ী গোবিন্দ ঘোষ, কার্ত্তিক ঘোষ জানান, প্রায় ২শ’ বছর ধরে প্রতি স্বরসতী পুজায় এ মেলার আয়োজন করা হয়৷ এবারের মেলায় বিক্রি ভাল হচ্ছে বলেও ব্যবসায়ীরা জানান৷





নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি