শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
রাঙামাটি, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে মুজিববর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে মুজিববর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
সোমবার ● ২৭ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে মুজিববর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ছবি : চুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষ্যে বছরব্যাপি গৃহীত কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল ২৬ জুলাই রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-০২ সংলগ্ন এলাকায় সকাল ১১টার দিকে একটি ফলজ চারাগাছ রোপণের মধ্য দিয়ে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন চুয়েটের মভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। করোনা পরিস্থিতিতে বিদ্যমান স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক এ সময় উক্ত কর্মসূচিতে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে গঠিত স্টিয়ারিং কমিটির সভাপতি ও পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলম, সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)অধ্যাপক ড.ফারুক-উজ-জামান
চৌধুরী, স্টিয়ারিং কমিটির সদস্যগণের মধ্যে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রেজাউল করিম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, মুজিববর্ষ বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর ও সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকসহ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টার চেয়ারম্যান, প্রভোস্ট, অফিস প্রধান, শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। এ সময় স্মারক বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো অংশগ্রহণ করেন চুয়েট বঙ্গবন্ধু পরিষদের পক্ষে আহবায়ক অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, শিক্ষক সমিতির পক্ষে সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, কর্মকর্তা সমিতির পক্ষে সহ-সভাপতি আমিন মোহাম্মদ মুসা ও কর্মচারী সমিতিরর পক্ষে সভাপতি মো. জামাল উদ্দিন। এদিন চুয়েট ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রায় কয়েক হাজার ফলজ গাছের চারা রোপণ করা হয়। উক্ত কার্যক্রম মুজিববর্ষজুড়ে বিভিন্ন সময় চলবে।
এর আগে চুয়েট প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত বক্তৃতায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, হাজার বছরের
শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উপলক্ষ্যে চুয়েট প্রশাসন বছরব্যাপি নানা কার্যক্রম গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আমরা বছরজুড়ে প্রায় ৫ হাজার চারাগাছ রোপণ করবো। এ সময় তিনি করোনাভাইরাস প্রতিরোধে চুয়েট পরিবারের সকলকে সচেতন থাকার পরামর্শ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিসি অফিসের সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান।





আর্কাইভ