শনিবার ● ৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » প্রধানমন্ত্রী বরাবর গ্রাম ডাক্তার সোসাইটির স্মারক লিপি প্রদান
প্রধানমন্ত্রী বরাবর গ্রাম ডাক্তার সোসাইটির স্মারক লিপি প্রদান
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: আরএমপি - চিকিৎসকদের বিশেষ ডিপ্লোমা কোর্সে ভর্তির অনুমতি ও রেজিস্ট্রেশন প্রদানের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করেছেন বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ।
সমগ্র বাংলাদেশের সরকারী প্রশিক্ষণপ্রাপ্ত আরএমপি- চিকিৎসকদের বিশেষ ডিপ্লোমা কোর্সে ভর্তির অনুমতি ও রেজিস্ট্রেশন প্রদানের দাবীতে গতকাল শুক্রবার (৭ আগষ্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু’র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করেছেন বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দের মাধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রোটারিয়ান ডা. মিফতাহুল হোসেন, সাধারন সম্পাদক রোটারিয়ান ডা. মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. আক্তার হোসেন, ডা. শহিদ আহমেদ, সংগঠনের দক্ষিন সুরমা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. সুরন্জিত চন্দ দাশ, কোষাধ্যক্ষ ডা. আব্দুর রকিব ও রোটারিয়ান সাংবাদিক এফ এ মুন্না প্রমুখ।





নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ
ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ