মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২০
প্রথম পাতা » নওগাঁ » পুলিশকে জনবান্ধব করতে আত্রাইয়ে প্রথম চালু হল বিট পুলিশিং কার্যক্রম
পুলিশকে জনবান্ধব করতে আত্রাইয়ে প্রথম চালু হল বিট পুলিশিং কার্যক্রম
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে পুলিশকে গণমুখী ও জনবান্ধব করার লক্ষে আত্রাই থানা পুলিশ সদস্যদের নিয়ে প্রথম চালু করা হয়েছে বিট পুলিশিং কার্যক্রম ।
আজ সোমবার সন্ধ্যায় উপজেলার শাহাগোলা ইউনিয়নের পরিষদ রুমে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিনের সভাপতিত্বে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবু, শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সন্দেশ, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন সেন্টু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক, তপন কুমার, এসআই হাইদার আলী, ডিএসবি নুরুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে পর্যায়ক্রমে আত্রাইয়ের প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হবে। এবং মনিটরিং, তদারকির জন্য পুলিশ সদস্যদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিরা কো-অপারেট করবে। ভৌগোলিক দূরত্ব ও সুনির্দিষ্ট কাঠামোবদ্ধ কর্মসূচির অভাবে অনেক ক্ষেত্রে জনগণ পুলিশের সেবা থেকে বঞ্চিত হয়। পুলিশের প্রতি একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়।
তিনি আরো বলেন, পুলিশ-জনতা সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য, প্রতিটি নাগরিকের পুলিশের সেবাপ্রাপ্তির নিশ্চয়তা প্রদানের জন্য ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে পুলিশের সেবা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের আদেশ অনুযায়ী আত্রাই থানার শাহাগোলা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হলো। এতে জনগণ এর সুফল পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা
আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার