শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৭ আগস্ট ২০২০
প্রথম পাতা » জাতীয় » করোনা সঙ্কট রাজনৈতিক বোধে নতুন মাত্রা যুক্ত করবে একান্ত সাক্ষাতকারে সাইফুল হক
প্রথম পাতা » জাতীয় » করোনা সঙ্কট রাজনৈতিক বোধে নতুন মাত্রা যুক্ত করবে একান্ত সাক্ষাতকারে সাইফুল হক
সোমবার ● ১৭ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা সঙ্কট রাজনৈতিক বোধে নতুন মাত্রা যুক্ত করবে একান্ত সাক্ষাতকারে সাইফুল হক

ছবি : জননেতা কমরেড সাইফুল হককরোনা সঙ্কট দেশের চলমান রাজনৈতিক বোধের ক্ষেত্রে নতুন মাত্রা ও উপলব্ধি যুক্ত করবে বলে আশা প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, আমি আশা করি- করোনা সঙ্কট রাজনীতির প্যারামিটারে অনেকগুলো নতুন নতুন চিন্তা ও উপলব্ধি যুক্ত করবে। আমরা যদি রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে নতুন উৎসাহব্যঞ্জক কিছু যুক্ত করতে পারি তাহলেই নতুন পৃথিবীতে নতুন করে যাত্রা শুরু করতে পারবো। করোনা হয়তো এই নতুন পৃথিবীর দ্বার উদঘাটনের ক্ষেত্রে একটা সুযোগও সৃষ্টি করেছে। আমরা রাজনীতিবিদরা যদি সেই দূরদৃষ্টি, অভিজ্ঞা ও কান্ডজ্ঞানের পরিচয় দিতে পারি তাহলে দেশের জন্য ভালো কিছুই হবে।
সম্প্রতি দৈনিক যুগান্তরকে দেয়া একান্ত সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। করোনাভাইরাস পরবর্তী নতুন পৃথিবী কেমন হবে? এমন প্রশ্নের জবাবে সাইফুল হক বলেন, গত কয়েক শতকে বিভিন্ন সময়ে পৃথিবীতে মহামারি এসেছে। এগুলোর পরবর্তী সময়ে মানুষ কিছু শিক্ষা নিয়েছে। আবার অনেক বিষয়ে শিক্ষা নেয়নি। কিন্তু এবারের অভিজ্ঞতা ভিন্ন। তিনি বলেন, স্বাস্থ্য ও চিকিৎসার মতো বিষয়ে বাংলাদেশসহ বিশ্বব্যাপি গণস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা ছাড়া এ ধরনের দুর্যোগের সময় অধিকাংশ মানুষ চিকিৎসার বাইরে থেকে যাবেন। মানুষের সুস্থতা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তায় বিষয়গুলো ভবিষ্যতে মুনাফালোভী সিন্ডিকেটের হাতে ছেড়ে দেয়া যাবে না। এখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভ’মিকা আছে। আমার দেশের রাষ্ট্রপতি তিনি যেমন চিকিৎসা পাবেন, আমার শ্রমিক আব্দুল জব্বার তিনিও তেমনই চিকিৎসা পাবেন- এমন একটি মানবিক ব্যবস্থা যদি গড়ে তুলতে না পারি তাহলে সঙ্কটগুলো কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে।
করোনা পরবর্তী বাংলাদেশের নতুন রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা সংঘাতের রাজনীতির অবসান চাই। বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকার আস্থায় নেবে। দ্রুত জনগণের ভোটাধিকার নিশ্চিত করে গ্রহনযোগ্য জাতীয় নির্বাচন করা এবং গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি কিভাবে আমরা কার্যকর করতে পারি সেটা ভাবতে হবে। এবার কিন্তু সেই সুযোগ সরকারের সামনে ছিল। বিরোধী রাজনৈতিক দলগুলোর দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, সরকারের সমালোচনা করাই শুধু বিরোধী দলগুলোর দায়িত্ব নয়। সরকারের ভুল ধরিয়ে দেয়া, বিকল্প সুনির্দিষ্ট প্রস্তাবনাকে হাজির করা এবং সেই ভিক্তিতে তাদেরও মানুষের কাছে যাওয়া।
করোনাভাইরাস বা কোভিড ১৯ মোকাবিলায় সরকারের এযাবৎ পর্যন্ত গৃহিত পদক্ষেপ বা সিদ্ধান্তগুলো কি যথাযথ ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা দেখছি শুরু থেকেই সেখানে একটা সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনা ছিল। এই সংক্রমনটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার যে প্রয়োজন ছিল সেখানে উপলব্ধির একটা খাটতি ছিল বলে আমার মনে হয়েছে। ৬ মাস পরেও এখনো আমরা অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতকে দূর করতে পারিনি। তিনি আরও বলেন, আমি মনে করি- রাজনৈতিক ভাবে এর দায়-দায়িত্ব অবশ্যই সরকারের। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রনালয়েরও একটা বড় দায়-দায়িত্ব আছে। স্বাস্থ্যমন্ত্রী নিজেও এই সময়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারেননি। সরকার সচিবকে সরিয়ে দিয়েছে, ডিজিকে অপসারণ করেছে। কিন্তু আমার বিবেচনায় শুধুমাত্র কয়েকজন ব্যক্তিকে পরিবর্তন করলেই এই সমস্যার সমাধান হবে না। আমি মনে করি- স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ না করলে ওনাকে পদ থেকে অপসারণ করতে হবে। বর্তমানে সরকার হার্ড ইমিনিটির অঘোষিত তত্ত্ব দারা সরকার উদ্বুদ্ধ কী-না আমি সেটা জানি না। তবে এ ব্যাপারে আমার আশঙ্কা আছে। কিন্তু সেটা খুবই ভয়ানক এবং বিপদজনক। জনগণের প্রতি দায়িত্বশীল কোনও সরকার এ ধরনের ভূমিকা পালন করতে পারে না।
স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের জিডিপির কমপক্ষে ৫শতাংশ স্বাস্থ্যখাতে দেয়া দরকার ছিল। আর জাতীয় বাজেটের কমপক্ষে ২০ শতাংশ। এটা আমরা আমাদের বাম গণতান্ত্রিক জোট থেকেও বলেছি। কারণ সব কিছুই তো মানুষের জন্য। মানুষ যদি বাচে তাহলেই তো উন্œয়ন থেকে শুরু করে সব কিছু। এই সময়ে বরং অনেকগুলো মেগা প্রসঙ্গে বরাদ্দ হ্রাস করতে পারতেন। আমি আশা করি সরকারের বোধদয় হবে। করোনা মোকাবিলায় পৃথিবীতে উদাহরণ যেগুলো আছে, সেই ইতিবাচক অভিজ্ঞতা নিয়ে কাজ করতে হবে। আমি মনে করি সরকারের সামনে এখনও সুযোগ আছে।
করোনার মতো এতো বড় সঙ্কটেও দেশের সকল রাজনৈতিক শক্তি সমন্বিতভাবে কেন কাজ করতে পারলো না? এখানে কি কারও সদিচ্ছার অভাব ছিল? জবাবে তিনি বলেন, ১৩ এপ্রিল বাম জোট জাতীয় পরামর্শ সভার আয়োজন করেছিলাম। আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোট, বাম জোটসহ যুদ্ধাপরাধী ও মৌলবাদীদের দল ছাড়া আমরা কিন্তু সবাইকে আমন্ত্রণও জানিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগের কোনও প্রতিনিধি শেষ পর্যন্ত আসে নাই। আমরা বলেছিলাম- জাতীয় দুর্যোগকে জাতীয়ভাবেই মোকাবিলা করতে হবে। সেজন্য আমাদের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করবো। সেখানে সরকারের দায়িত্ব ছিল সকল বিরোধী দলকে আস্থায় নেয়া। সকলকে নিয়ে জাতীয় পর্যায়ে সমন্বয় কমিটি করা যেত। একটা পরামর্শ কমিটি দাড় করাতে পারতেন। তাহলে মানুষে মধ্যে একটা বল বা ভরসার জায়গ আসতো। এমনকি সরকারের দুর্বলতা ও সমন্বয়হীনতাও চিহ্নিত করা সম্ভব হতো। কিন্তু বাস্তবে সরকার একলা চলো নীত অবলম্বন করলো।
তিনি আরও বলেন, গত নির্বাচন যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল, সেখানে এবার সরকারের সামনে বড় একটা সুযোগ ছিল করোনা মহামারী ও এখন যে বন্যা চলছে, এই দুর্যোগগুলোকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করা, আলোচনা করা বা কথা বলা। সকল বিরোধী দলকে আস্থায় নেওয়া। তাহলে সরকারের গ্রহনযোগ্যতার যে প্রশ্নটা আছে, তার অনেকখানি সামাল দেয়ার ঐতিহাসিক সুযোগ ছিল। কিন্তু সরকার সেটাতে কর্নপাত করেনি। এক ধরনের গায়ের জোরে সব কিছু করছে। তারা মনে করেছে যেভাবে ক্ষমতায় আছেন, সেভাবেই গায়ের জোরেই করোনাকেও মোকাবিলা করবেন। কিন্তু সব কিছু তো আর গায়ের জোরে করা যায় না।
সরকারের আমলাতান্ত্রিক নির্ভরতা প্রসঙ্গে সাইফুল হক বলেন, রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। আওয়ামী লীগ একটা পুরোনা ঐতিহ্যবাহি রাজনৈতিক দল। দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগের গত নির্বাচনে ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত হয়ে সরকারে এসেছেন, যেভাবে দিনের ভোট রাতে করেছেন। যেভাবে প্রশাসনের উপর নির্ভর করে তাদেরকে আবার ক্ষমতায় আসতে হয়েছে। এ কারণে পুরো রাষ্ট্রে একটা ঐতিহ্যবাহি দল হিসেবে সরকার পরিচালনায় তার যে কর্তৃত্ব, নৈতিক জোর থাকার দরকার ছিল দুর্ভাগ্যজনকভাবে গত নির্বাচনের পরে সেটা এখন অনেক দুর্বল। অনেকখানি কম। যে কারণে সরকারের কোনও কথা কিন্তু মানুষ বিশ্বাস করে না। আস্থার মধ্যে রাখতে পারে না। এটা আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরাজয়। যারা মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল। দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করেছে। দুর্ভাগ্যজনকভাবে ভোটের অধিকার তো আগেই কেড়ে নেয়া হয়েছে। এখন ডিজিটাল নিরাপত্ত্বা আইনের কথা বলে কবি লেখন সাংবাদিক থেকে শুরু করে অসংখ্য মানুষকে জেলে পাঠানো হচ্ছে। এটা আওয়ামী লীগের জন্য খুবই দুর্ভাগ্যজনক।

হাসিবুল হাসান।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ