শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন
প্রথম পাতা » গাইবান্ধা » চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধার সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান রাজুর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন ইউপি সদস্যরা। আজ মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাবে তার অনিয়ম-দুর্নীতির প্রতিকার ও বিচার দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, মোখলেছুর রহমান রাজু ধোপাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অনিয়ম-দুর্নীতি শুরু করে। বর্তমানে তার স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার আকাশচুম্বী হয়ে গেছে। তিনি গত ১৮ মাস থেকে ইউনিয়ন পরিষদে অফিস করেন না। ফলে এলাকার জনগণ ইউনিয়ন পরিষদের নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান রাজু পরিষদের মাসিক সাধারণ সভা না করে নিজের খেয়ালখুশিমত কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও তিনি ১% ভূমি উন্নয়ন করের অর্থ ও এলজিএসপি’র সভা না করে নামে বেনামে প্রকল্প গ্রহণ করে অর্থ আত্মসাত করে। শুধু তাইনয়, শিশু ভাতার অবৈধভাবে অর্থ গ্রহণ, এডিবি’র বরাদ্দ সম্পর্কে ইউপি সদস্যদেরকে না জানিয়ে প্রকল্প গ্রহণ করে অর্থ আত্মসাৎ, করোনাকালিন সময় সারের ভর্তুকির অর্থ আত্মসাৎ, ইউনিয়ন পরিষদের ট্যাক্সের অর্থ আত্মসাৎ, জন্ম-মৃত্যু নিবন্ধন বাবদ অতিরিক্ত টাকা গ্রহণ ও হয়রানী করে আসছে। এছাড়া ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের কোন প্রকার কার্যকারিতা নেই। ফলে সাধারণ জনগণকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

এব্যাপারে ইতোপূর্বে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী, গাইবান্ধা জেলা প্রশাসক, গাইবান্ধার ডি.ডি, এলজি, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মমতাজ আলী, সংরক্ষিত মহিলা সদস্য জোসনা বেগম ও রাশেদা বেগম এবং এলাকাবাসি আব্দুর রাজ্জাক আলম, মো. মোসলেম আলী প্রমুখ।





আর্কাইভ