শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই সীতার ঘাট মন্দির : প্রাগৈতিহাসিক যুগের অপূর্ব নির্দশন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই সীতার ঘাট মন্দির : প্রাগৈতিহাসিক যুগের অপূর্ব নির্দশন
বুধবার ● ১৯ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাই সীতার ঘাট মন্দির : প্রাগৈতিহাসিক যুগের অপূর্ব নির্দশন

ছবি : সংবাদ সংক্রান্তঅর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার শীলছড়ি এলাকায় অবস্থিত হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম তীর্থক্ষেত্র সীতার ঘাট মন্দির। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি কাপ্তাই যেখানে লুসাই পাহাড় থেকে বয়ে আসা শীতল জলের কর্ণফুলী নদী অপরদিকে দাঁড়িয়ে থাকা সারি সারি পাহাড়, সেখানে একটি পাহাড় রয়েছে যেটি সীতা দেবীর পাহাড় নামে পরিচিত, সেই পাহাড়ে রয়েছে সীতার ঘাট মন্দির। প্রাগৈতিহাসিক যুগের অপূর্ব নির্দশন এই সীতা মায়ের মন্দিরে প্রতিদিন ভীড় করছে শত শত পূর্নাথী।

সৌন্দর্যের অপার মহিমায় গড়ে উঠা সীতা দেবীর এই মন্দিরটি সনাতনধর্মালম্বীদের অন্যতম পূণ্য তীর্থস্থান। যেখানে প্রতিবছর উৎসব, পার্বনে দেশ বিদেশ হতে হাজার হাজার ভক্ত সমাগমের আগমন ঘটে। বিশেষ করে মহা বারুনী স্নান উপলক্ষে এই মন্দিরে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে সবচেয়ে বেশী ভক্তের আগমন ঘটে। পূর্বে সীতা দেবীর মন্দিরটি সাধারন কাঁচা ঘরে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে সরকারি সহায়তা ও বিভিন্ন দানবীর ব্যক্তিদের সহায়তায় গড়ে উঠছে নাট মন্দির সহ বিভিন্ন স্থাপনা। যেই স্থাপনা গুলোর মাধ্যমে মন্দিরের সৌন্দর্য আরো বেড়েছে। এই সীতাদেবীর মন্দির এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে যেখানে প্রবেশ করলেই মন স্থির হয়ে যায় সেই সাথে ধর্মীয় চিন্তাধারার মাধ্যমে প্রাণ জুড়ে যায়। মন্দিরের আশেপাশে বিভিন্ন রকমের ফলের বাগানে পূনার্থীরা ঘুরে মনকে শান্ত করতে পারে অনায়াসে।

কথা হয় কাপ্তাই শীলছড়ি সীতার ঘাট মন্দিরের অধ্যক্ষ জ্যোতির্ময়ানন্দ মহারাজের সাথে, তিনি জানান, ত্রেতাযুগের মা সীতাদেবী যখন বনবাসে যান তখন এই পাহাড়ে মায়ের আগমন ঘটে এবং এখানে মা সীতাদেবীর ব্যবহ্রত শীল পাথরের পাটা, সীতাদেবীর স্নান ঘাট, কুপ সহ বিভিন্ন স্মৃতি জড়ানো বস্তু রয়েছে। তিনি আরো বলেন, উক্ত মন্দিরের পাশে দুইটি অক্ষয় শিমুল বৃক্ষ এবং শম্ভুনাথ মন্দিরের পাশে যেই বৃক্ষটি আছে যা অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। শম্ভুনাথ মন্দিরের পাশে যেই বৃক্ষটি আছে সেটি মাটির নিচে হতে তিনটি বৃক্ষ গজালেও উপরে গিয়ে তিনটি বৃক্ষ মিলিত হয়ে একটি বৃক্ষে রূপান্তরিত হয়েছে। এখানে শিমুল বৃক্ষের নিচে কর্নফুলি নদীর কোল ঘেঁষে পাথরের মায়ের স্নান ঘাট রয়েছে। এছাড়াও তিনি বলেন, ইতমধ্যে কাপ্তাই সীতার ঘাট মন্দির সনাতনধর্মালম্বীদের পূন্যতীর্থস্থানে রূপ নিয়েছে। এখানে প্রতিনিয়ত বিভিন্ন উৎসব পার্বনে ব্যাপক ভক্ত সমাগমের আগমন ঘটে। তাই তিনি বাংলাদেশ সরকার সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা কাপ্তাই সীতার ঘাট মন্দির প্রতিষ্ঠার পিছনে ব্যাপক অবদান রেখেছেন। সেই সাথে সনাতন ধর্মালম্বী সকল ভক্তদেরকে তিনি এই সীতা মায়ের মন্দিরে আসার আমন্ত্রন জানান এবং এই মন্দিরটাকে একটি পূর্নাঙ্গ কমপ্লেক্সে রুপান্তরের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি মূল মন্দিরটি পাকাকরণ, স্বানঘর, সাধু নিবাস এবং একটি প্রসাদ ভবন করার জন্য সরকার এবং সকল ভক্তদের নিকট অনুরোধ জানান।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন দাশ এবং সাধারণ সম্পাদক আশীষ কুমার দাশ জানান, কাপ্তাই প্রাগৈতিহাসিক “শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দির” সীতারঘাট, মহা-তির্থস্থানে ২০১৭ সালে পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহন করি। স্থানীয় সকল ভক্তবৃন্দের নিরলস শ্রম, দানশীল ভক্তের অকুণ্ঠ সহায়তা, স্থানীয় প্রশাসন, নেতৃবৃন্দ এবং জননেতা দীপংকর তালুকদার এম,পি মহোদয়ের অকুণ্ঠ ভালো বাসায় উন্নয়ন বোর্ড কতৃক একটি “নাট মন্দির”, জেলা পরিষদ কতৃক নদীর দু-পাড়ে দুটি “সিঁড়ি” একটি ভাঙ্গন রোধক “ওয়াল” ও একজন দানশীল ভক্তের আর্থিক সহায়তায় “শম্ভুনাথ” মন্দিরের নির্মান কাজ প্রায় শেষ পর্যায় রয়েছে। উন্নয়ন কাজে নিরলস শ্রমদানে কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানায়। এই মহা-তীর্থস্থানে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চল হতে ভক্তের শুভাগমন হয় বিধায়, একটি ভক্ত নিবাস, টয়লেট, ভোগ রান্নাঘর অতীব জরুরি। তাই এই কর্মযজ্ঞ সম্পাদনে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। তারা সকলকে এই মহাতীর্থ স্হান পরিদর্শনের অনুরোধ জানান।

সর্বোপরি কাপ্তাই শিলছড়িতে অবস্থিত এই সীতাদেবীর মায়ের মন্দিরটি সকল সনাতন ধর্মালম্বীদের একটি আন্তর্জাতিক পূন্যতীর্থস্থানে রূপ নিবে সকলের এই প্রত্যাশা।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)