শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২১ আগস্ট ২০২০
প্রথম পাতা » জনদুর্ভোগ » ভোলায় বাধ ভেঙ্গে পানিবন্দি ৩০ হাজার মানুষ
প্রথম পাতা » জনদুর্ভোগ » ভোলায় বাধ ভেঙ্গে পানিবন্দি ৩০ হাজার মানুষ
শুক্রবার ● ২১ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোলায় বাধ ভেঙ্গে পানিবন্দি ৩০ হাজার মানুষ

ছবি : সংবাদ সংক্রান্তখলিল উদ্দিন ফরিদ, ভোলা প্রতিনিধি  :: ভোলার মেঘনা নদীতে অতি জোয়ারের চাপে প্রায় চার কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্লাবিত হয়েছে ৪ উপজেলার অন্তত ২৫টি গ্রাম।
পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৩০ হাজার মানুষ।

দু’দিন ধরে পানিবন্দি হয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন বানভাসি মানুষ। পানিতে ঘর, ফসলি জমি, মাছের ঘের ও গভাদি পশু র হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তারা। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে।কেউ কেউ আবার খোলা আকাশের নিচে। চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।

পানি উন্নয়ন বোর্ড জানায়, শুক্রবার (২১ আগস্ট) মেঘনার পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ছিল ১১৪ সেন্টিমিটার। এতে আরেক দফায় তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা।

এলাকাবাসী জানিয়েছে, গত কয়েকদিন থেকেই ঝুঁকির মুখে ছিল ভোলার ইলিশা ইউনিয়নের মুরাদসফিউল্লা গ্রামের সাজিকান্দি পয়েন্টের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। মেঘনার পানি বিপৎসীমার ১১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় গত বৃহস্পতিবার দুপুরে ওই পয়েন্ট দিয়ে ভেঙে যায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি। এতে জোয়ারের পানি প্রবেশ করে তলিয়ে যায় লোকালয়।

বর্তমানে পানিবন্দি অবস্থায় রয়েছে ইলিশা ইউনিয়নের তিনটি গ্রামসহ জেলার উপকূলবর্তী ২৫টি গ্রামের মানুষ। জোয়ারের পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় গত দু’দিন ধরে অনাহরে দিন কাটাচ্ছে তারা। অনেকেই তিনবেলা ঠিকমতো খেতে পাচ্ছেন না। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।
ইলিশার পানিবন্দি এলাকার মিলন মাঝি বলেন, পানির মধ্যে দিন কাটাচ্ছি, আমাদের পাশে কেউ দাড়ায়নি।এরকম অভিযোগ বানভাসি মানুষের।
এদিকে ভোলার তজুমদ্দিন উপজেলায়র চরাঞ্চলসহ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বেড়ীবাঁধ, কাঁচা ঘরবাড়ি, ঘের ও পুকুরের মাছসহ বিভিন্ন প্রকল্প ও স্থাপনা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছে।
গতকয়েকদিনে অতিমাত্রা জোয়ারের পানির চাপে উপজেলার স্লুুইস গেট, হাজিকান্দি, কেয়ামূল্যাহ, গুরিন্দা ও মহেশখালী এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়।
এছাড়া উপজেলার জন বসতিপূর্ণ চর মোজাম্মেল, চর জহিরউদ্দিন , চর নাসরিনসহ বিভিন্ন চরাঞ্চল ডুবে যায়। এতে কাঁচা ঘরবাড়ি, ঘেরের মাছ, রাস্তাঘাট ও আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্পের মাটিসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

অপরদিকে মনপুরা উপজেলার নিন্মাঞ্চল ও কলাতলীর চরে জোয়রের পানিতে মাছের ঘের গবাদিপশুসহ বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে বলে স্থানীয় একটি সুত্র জানিয়েছে। কলাতলী চরের বাসিন্দা মো. শাহাবুদ্দিন বলেন, গত কয়েক বছরের তুলনায় এবছর জোয়ারের পানি বেশি হওয়ায় মাছের ঘের, ঘর বাড়ি ও গবাদিপশুসহ চরের বসবাসরত সাধারণ মানুষের অনেক ধরনের ক্ষতি হয়েছে।

জলবায়ু পরিবর্তনজনিত কারণ ও উজানের পানির চাপ বেড়ে যাওয়ায় এমন জোয়ার হচ্ছে বলে মনে করছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান।

তিনি বলেন, জোয়ারের পানির চাপে তিন উপজেলার চার কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ার নেমে গেলে ভাঙা বাঁধ মেরামতের কাজ শুরু হবে। বাঁধ সংস্কার করা হলে তখন আর মানুষের দুর্ভোগ থাকবে না।

এদিকে টেকসই বাঁধ মেরামতের মধ্য দিয়ে বানভাসি মানুষদের দুর্ভোগ লাগবের দাবি স্থানীয়দের।





জনদুর্ভোগ এর আরও খবর

আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে
দীর্ঘ  ১৮ বছরেও চালু  হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট
সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি
পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা
মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ :  জনদুর্ভোগ মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ : জনদুর্ভোগ
ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে
রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি

আর্কাইভ