শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ আগস্ট ২০২০
প্রথম পাতা » জাতীয় » বিদ্যুতের ভুতুড়ে বিল এখনও পর্যন্ত সমন্বয় করা হয়নি: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » জাতীয় » বিদ্যুতের ভুতুড়ে বিল এখনও পর্যন্ত সমন্বয় করা হয়নি: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
রবিবার ● ২৩ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদ্যুতের ভুতুড়ে বিল এখনও পর্যন্ত সমন্বয় করা হয়নি: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ছবি : বিপ্লবী ওয়ার্কার্স পাটির লগো ও জননেতা সাইফুল হক।ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বলেছেন, গণপরিবহনে বর্ধিত ভাড়া আদায় কেন্দ্র করে পরিবহন মালিকদের স্বেচ্ছাচারীতা ও জবরদস্তির কারণে মানুষের দুর্ভোগ আরো চরমে উঠেছে। বর্ধিত ভাড়া গুনতে যেয়ে সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালাতে বাসের অযৌক্তিকভাবে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি করা হলেও গণপরিবহেন স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। বরং আগের ধারায় পুরো বাস ভর্তি করে যাত্রী তোলা হচ্ছে। এই অবস্থায় গণপরিবহনে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে ঝগড়াঝাটি, হাতাহাতি, মারামারির কারণে এক ধরনের নৈরাজ্য দেখা দিয়েছে। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ পরিবহন খাতে সরকার কোনরূপ আর্থিক সহায়তা না দিয়ে বাস্তবে মালিকদের স্বেচ্ছাচারীতা ও খামখেয়ালীর উপর পরিবহনকে ছেড়ে দেয়া হয়েছে। সরকারি এই ভূমিকা ও গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির ফলে অপরাপর পরিবহনও অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি করেছে। এসব বিষয়ে কোন তদারকি না থাকায় মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে।

তিনি অনতিবিলম্বে গণপরিবহেন ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে গণপরিবহেন বিদ্যমান নৈরাজ্য ও স্বেচ্ছাচারীতার অবসান ঘটানোর আহ্বান জানান।

একই সাথে তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, করোনা দুর্যোগের অজুহাতে বিদ্যুতের যে ভুতুড়ে বিল ভোক্তাদের উপর চাপানো হয়েছিল তা সমন্বয়ের কথা বলা হয়েছিল। কিন্তু দুই মাস পার হবার পর বিদ্যুতের ভুতুড়ে বিল সমন্বয় করা হয়নি। এই জন্য দায়িত্বহীন কর্মকর্তা ও কর্মচারীদেরকে দৃষ্টান্তমূলক কোন শাস্তির ব্যবস্থাও করা হয়নি।

তিনি অবিলম্বে বিদ্যুতের ভুতুড়ে বর্ধিত বিল সমন্বয় করার দাবি জানিয়েছেন।

সাংবাদিক আব্দুস শহীদের মৃত্যুতে গভীর শোক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ একই সাথে বিশিষ্ট সাংবাদিক ডিইউজের সাবেক নেতা আব্দুস শহীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)