শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে মধ্যযুগীয় কায়দায় যুবককে নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে মধ্যযুগীয় কায়দায় যুবককে নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন
রবিবার ● ২৩ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে মধ্যযুগীয় কায়দায় যুবককে নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন

ছবি : সংবাদ সংক্রান্তগাজী মো.গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে সন্ত্রাসী কর্তৃক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসি মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
আজ রবিবার ২৩ আগস্ট বিকালে পিপলিতা বাজারে এলাকার শত শত লোক জমায়েত হয়ে দোষীদের বিচারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ করেছে। এসময় তারা নির্মম ঘটনার বর্ণনা করে উল্লেখিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানবন্ধনে বক্তারা উক্তঘটনায় প্রধানমন্ত্রী,আমির হোসেন আমু এমপি, ঝালকাঠি জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের নিকট সুবিচার দাবি করেন।
উল্লেখ্য গত ১৪ আগস্ট ঝালকাঠি সদর উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামের মহিষকাটা নামক স্থানে রাত ৯টার দিকে অটোড্রাইভার সাইদুল ইসলাম জমাদ্দারকে জমিজমা নিয়ে বিরোধ কে কেন্দ্র করে কয়েকজন সন্ত্রাসীরা মিলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে কাটাযুক্ত শিমুল গাছের সাথে রশি দিয়ে হাত পা বেঁধে রাখে প্রতিপক্ষরা। তাতেও খ্যান্ত হয়নি সন্ত্রাসীরা নৃশংস হামলার পর তার দুটি চোখ উপড়ে ফেলার চেষ্টা চালালে এলাকাবাসীর প্রতিরোধে তারা ব্যর্থ হয়।
নির্যাতনের শিকার মতিউর রহমান জমাদ্দারের পুত্র অটো রিক্সা চালক মো.সাইদুল ইসলামকে গ্রামবাসির সহায়তায় পুলিশ উদ্ধার করে। ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেবাচিম হাসাপাতালে ভর্তি করা হলে সাইদুলের অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়।
এলাকাবাসী জানান,দক্ষিন পপিলিতা গ্রামের মোতালেব তালুকদারের পুত্র কেওড়া ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, আঃ খালেক হাওলাদরের ছেলে মোহাম্মদ সালেহ, শাহেদ আলীর পুত্র আলতাফ ডাকুয়াসহ ১০/১৫ জন সন্ত্রাসী মিলে রাত অনুমান ৯টার দিকে ঝালকাঠি শহর থেকে অটো রিক্সা চালিয়ে নিজ বাড়ীতে ফেরার পথে দক্ষিণ পিপলিতা গ্রামের মহিষকাটা নামক স্থানে আটক করে সাইদুলকে হত্যার উদ্দেশ্যে নির্মম অত্যাচার করে। এক পর্যায়ে মৃত্যু নিশ্চিত করতে হাত পা বেঁধে কাটাযুক্ত শিমুল গাছের সাথে রাতভর বেঁধে রাখে। পরের দিন সকালে ফজরের নামাজ পড়তে আসা মুসুল্লিরা দেখে স্থানীয় ইউপি সদস্য ও লোকজন কে নিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালালে উক্ত সন্ত্রাসীরা তাতে বাঁধা দেয়। এরপর পুলিশ কে খবর দিলে ঘটনা স্থলে পুলিশ গিয়ে গাছের সাথে হাত পা বাধা সাইদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে আহত সাইদুল ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ বিষয়ে স্থানীয় ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো: রাকিব উদ্দিন কেনান জানান, জমিজমা নিয়ে বিরোধের কারনে মাসুদ রানা, “মোহাম্মদ সালেহ ও আলতাফ ডাকুয়া গং অটো ড্রাইভার সাইদুল জমাদ্দারকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে হামলা করে মাদার গছের সাথে সারারাত বেধে রাখে। পরের দিন আমি খবর পেয়ে ঘটনা স্থলে গেলে উক্ত সন্ত্রাসীরা আহত সাইদুলকে উদ্ধার করতে আমাকে বাধা দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নেয়।
এব্যপারে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.খলিলুর রহমান জানান,এ ঘটনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। আহত সাইদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সাইদুলের বোনে আবেদনের প্রেক্ষিতে মামলা রুজু হয়েছে এবং আসামিদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ