মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ব্র্যাকের ক্লায়েন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত
আত্রাইয়ে ব্র্যাকের ক্লায়েন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে এনজিও সংস্থা ব্র্যাকের মানবধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে ক্লায়েন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ব্র্যাকের উপজেলা কার্যালয়ে এ ওয়াকর্শপটি পরিচালনা করেন রাজশাহীর জোনাল ম্যানেজার মোছা. সুফিয়া বেগম। এ সময় তার সাথে ছিলেন এইচআরএলএস আত্রাই এর শ্যামলী খাতুন। ওয়ার্কশপে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার নারীদের অভিযোগগুলো পর্যালোচনা করা হয়।
উপজেলার গুলিয়া গ্রামের হাফিজা বেগম বলেন, আমাকে আমার স্বামী তালাক দেয়। কিন্তু সে দেনমোহর ও ভোরণপোষণ দিচ্ছিল না। ব্র্যাকের আইন সহায়তা কর্মসূচির কাছে আমি ১০ টাকা ফি দিয়ে অভিযোগ করলে তারা আমার দেনমোহর ও ভরণপোষণের টাকা উদ্ধার করে দিয়েছেন। বাঁকা গ্রামের নাছিমা বলেন, আমাকে আমার স্বামী প্রতিনিয়িত নির্যাতন করতেন। আমি ব্র্যাকের স্মরণাপন্ন হলে তারা বৈঠক করে আমার মিমাংসা করে দেন। বর্তমানে আমি স্বামী সন্তানসহ ভালভাবে সংসার করছি।





আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর