শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অনুদান দিলেন জেলা প্রশাসক
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অনুদান দিলেন জেলা প্রশাসক
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অনুদান দিলেন জেলা প্রশাসক

ছবি : সংবাদ সংক্রান্তএম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ঠাকুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করলেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। ২৫ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতবাড়ির মালিককে জনপ্রতিপ্রতি নগদ ১০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, উপজেলা বিআরডিবি সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদারম ঠাকুরবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট সোমবার সকাল ৬টায় কমলগঞ্জের ঠাকুরবাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কমলগঞ্জ ফায়ার সার্ভিস এর গাফিলাতির জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিক গৃহবধুর রহস্যজনক মৃত্যু
কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানে গলায় ফাঁস দিয়ে এক চা শ্রমিক গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।
জানা যায়, গত সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় উপজেলার মাধবপুর চা বাগানের ৩ নং লাইনের চা শ্রমিক রাধেশ্যাম রবিদাস এর স্ত্রী ৪ সন্তানের জননী সাবিত্রী রবিদাস (৫২) নিজ বাড়ীর রান্নাঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারেরর লোকজন তার মৃত্যু রহস্য গোপন করার চেষ্টা করলে এলাকাবাসী কমলগঞ্জ থানাকে বিষয়টি জানায়। পরে রাত সাড়ে ১১ টার দিকে কমলগঞ্জ থানার এসআই কাসেম আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে মৃত্যুর কারণ জানতে চাইলে পরিবারের লোকজন মৃত্যুর ঘটনা গোপন করার চেষ্টা করে। রাত পৌনে ১২ টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশী জেরায় এক পর্যায়ে মুখ খুলে চা শ্রমিক পরিবারের সদস্যরা। পরে রাত সাড়ে ১২ টায় লাশ উদ্ধার করে পুলিশ।
গৃহবধুর স্বামী রাধেশ্যাম রবিদাস বলেন, আমি সদাই আনতে দোকানে গিয়েছিলাম। বাড়িতে ফিরে এসে রান্নাঘরের আমার স্ত্রীকে তীরের মাঝে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আমি ও আমার ছেলে দা দিয়ে রশি কেটে নিচে নামাই। ভয়ে প্রথমে আমরা মৃত্যুর ঘটনা কাউকে বলিনি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বুঝা যাবে এটি হত্যা নাকি আত্বহত্যা।





মৌলভীবাজার এর আরও খবর

ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি
চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত
কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪ কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪
কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ
কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময় কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময়
কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই
ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)