শিরোনাম:
●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে অপহৃত দুজন ৫দিনেও উদ্ধার হয়নি
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে অপহৃত দুজন ৫দিনেও উদ্ধার হয়নি
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামগড়ে অপহৃত দুজন ৫দিনেও উদ্ধার হয়নি

ছবি : সংবাদ সংক্রান্তআব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: রামগড়ে চাঁদা না দেয়ায় অপহৃত ফেনীর প্লাস্টিক ডোর (দরজার) কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও কমর্চারী ৫দিনেও উদ্ধার হয়নি। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র প্রসীত গ্রুপের সদস্যরা তাদের অপহরণ করেছে বলে জানা গেছে। এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় রামগড় থানায় একটি মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার ফেনী থেকে খাগড়াছড়িগামী জুয়েল ট্রেডার্সের প্লাস্টিক দরজাবাহী পিকআপ রামগড়-জালিয়াপাড়া সড়কের যৌথ খামার এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা গাড়িটি আটক করে। তারা প্রথমে চালকের কাছে চাঁদা পরিশোধের টোকেন দেখাতে বলে। চালক টোকেন দেখাতে না পারায় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে গাড়িটি প্রধান সড়ক থেকে দাঁতারামপাড়া রাস্তা হয়ে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। পরে গাড়িতে থাকা কোম্পানির বিক্রয় প্রতিনিধি মঞ্জুরুল আলম (৩৫) ও কর্মচারী মোঃ রাজুকে (২৮) ২টি মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। এসময় তারা গাড়ির চাবি কেড়ে নিয়ে চালক মিজানকে ছেড়ে দেয়।

চালক মিজান বলেন, রামগড় যৌথ খামার এলাকা অতিক্রম করার সময় দুটি মোটরসাইকেলে ৪জন উপজাতি সন্ত্রাসী পিকআপের সামনে এসে রাস্তার উপর দাঁড়িয়ে তার গাড়িটি আটকায়। চাঁদার টোকেন নাই বলার সাথে সাথে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে রাস্তা থেকে প্রায় ৩-৪শ গজ দূরে একটি জঙ্গল এলাকায় গাড়িসহ তাদেরকে নিয়ে যায়।

সেখানে ইউপিডিএফ”র প্রসীত গ্রুপের সদস্যরা জানায়, জুয়েল ট্রেডার্সের মালিকের কাছে চাঁদার ২০হাজার টাকা পাওনা রয়েছে। গত ৩-৪ মাস আগে চাঁদার এ বকেয়া টাকা চাইলে কোম্পানির মালিক তাদের গালিগালাজ করে। এতে তারা ক্ষুব্ধ হয়।

তিনি বলেন, তারা কোম্পানির মালিককে কল করে চাঁদার বকেয়া টাকা পাঠাতে বলে। এ টাকা ছাড়া কাউকে ছেড়ে দেয়া হবে না বলেও তারা সাফ জানিয়ে দেয়। এ সময় কোম্পানির মালিকের অভিযোগের প্রেক্ষিতে রামগড় থানার পুলিশের এক কর্মকর্তা ওই সন্ত্রাসীদের লিডারকে মোবাইল ফোনে গাড়ি ও লোকজনদের ছেড়ে দিতে বলায় তারা আরও ক্ষুব্দ হয়ে উঠে। এক পর্যায়ে সন্ত্রাসীরা কোম্পানির বিক্রয় প্রতিনিধি মঞ্জুরুল আলম ও ফিটিংস মিস্ত্রি রাজুকে ২টি মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এসময় তারা গাড়ির চাবি কেড়ে নিয়ে চালককে চলে যেতে বলে।

তিনি আরও জানান, রবিবার রাত পর্যন্ত অপহরণকারীদের সাথে মালিকের ফোনে যোগাযোগ ছিল। কিন্তু সোমবার সকাল হতে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, রবিবার অপহরণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি প্রয়োজনীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে বিজিবি আসে। অপহৃতদের উদ্ধারে যৌথভাবে পুরো এলাকায় তল্লাশি অভিযান চালিয়েও কোন হদিস পাওয়া যায়নি। অপহরণের ৫দিন অতিবাহিত হলেও অদ্যাবধি অপহৃতদের উদ্ধার সম্ভব হয়নি। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

চাঁদার টাকা নিয়ে ঝামেলার কারণেই কোম্পানির ওই দুই লোককে সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে তিনি জানান। এ বাপারে সোমবার গাড়ির চালক মিজানুর রহমান বাদী হয়ে রামগড় থানায় একটি মামলা দায়ের করেছেন।

এদিকে, অপহৃতদের উদ্ধারের জোর জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রামগড় উপজেলা শাখা। সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপহৃতদের উদ্ধার করা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানায় সংগঠনটি।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ

আর্কাইভ