শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » পর্যটকদের জন্য খোলে দেওয়া হয়েছে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো
প্রথম পাতা » খাগড়াছড়ি » পর্যটকদের জন্য খোলে দেওয়া হয়েছে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো
শনিবার ● ২৯ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পর্যটকদের জন্য খোলে দেওয়া হয়েছে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো

ছবি : সংবাদ সংক্রান্তবিশেষ প্রতিনিধি :: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিট-১৯) পরিস্থিতির কারনে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে গত ২৮ আগস্ট (শুক্রবার) থেকে পর্যটকদের জন্য সীমিত পরিসরে খোলে দেওয়া হয়েছে খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্রগুলো। এর ফলে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভীড় জমতে শুরু করেছে।

জানা গেছে, করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধকল্পে গঠিত জেলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ২৮ আগস্ট (শুক্রবার) থেকে খাগড়াছড়ি জেলার প্রধান পর্যটন কেন্দ্রসমূহ পর্যটকদের জন্য শর্তসাপেক্ষে উন্মুক্ত করার ঘোষণা দেয়া হয়েছে। জেলার প্রধান পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্ক, আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্ণা ও মায়াবিনী লেক।

পর্যটন কেন্দ্রগুলো খোলে দেওয়ায় ঢাকা থেকে পরিবারসহ মোঃ ফারহান খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো ঘুরতে এসেছেন। তিনি বলেন, করোনায় পর্যটন কেন্দ্রগুলোতে নিষেধাজ্ঞা থাকার কারণে কোথাও ঘুরতে বের হতে পারিনি। ফলে আমাদের এক প্রকার অলসতা পেয়ে বসেছিল। খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো খোলাতে আমরা পরিবারসহ ঘুরতে এসেছি। ইতোমধ্যে আমরা রিছাং ঝর্ণা, আলুটিলা ও জেলা পরিষদ পার্ক ঘুরে এসেছি। খাগড়াছড়ির প্রকৃতি আমাদের খুব ভাল লেগেছে।

সাতক্ষীরা থেকে এসেছেন বিবেকানন্দ দাশ। তিনি বলেন, আমার দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল আমি খাগড়াছড়ির পাহাড়-পর্বত ঘুরে বেড়াব। কিন্তু করোনায় নিষেধাজ্ঞার জন্য সেটা হয়ে উঠেনি। এবার পর্যটন কেন্দ্রগুলো খোলায় সে স্বপ্ন বাস্তবায়ন হল। আমরা ৭ জন খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো ঘুরতে এসেছি।

আলুটিলা পর্যটন কেন্দ্রের টিকেট বিক্রিকারক কোকোনাথ ত্রিপুরা বলেন, পর্যটন কেন্দ্রগুলো খোলে দেওয়ায় মানুষের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আমাদের এখানে প্রতিদিন শতশত পর্যটক আসছে। তাদের প্রত্যেককেই করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে শর্ত সাপেক্ষে পর্যটন কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে তাদের উৎসাহিত করা হচ্ছ।

সীমিত পরিসরে খুলে দেয়া পর্যটন কেন্দ্র সমূহে আগত পর্যটকগণকে বিভিন্ন শর্তজুড়ে দেওয়া হয়। শর্তগুলোর মধ্যে রয়েছে, মাস্ক পরিধান ব্যতিত পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে দেয়া যাবে না। পর্যটন কেন্দ্র সমূহের প্রবেশ মুখে হ্যান্ড স্যানিটাইজার/সাবান দিয়ে পর্যটকগণের হাত জীবাণুমুক্ত করতে হবে। শারিরীকভাবে অসুস্থ অবস্থায় পর্যটন কেন্দ্রে ভ্রমণ করা যাবে না ইত্যাদি।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, করোনা ভাইরাস একটি বৈশিষ্ট হুমকি। করোনা যেহেতু পুরোপুরি নিশ্চিহ্ন হচ্ছে না তাই নিজেকে নিজের সুরক্ষা করে এ ভাইরাসের সাথে টিকে থাকতে হবে। দেশের অন্যান্য জেলাতে ইতোমধ্যে পর্যটন কেন্দ্রগুলো খোলে দেওয়া হয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গত ২৮ আগস্ট থেকে এ জেলার পর্যটনকেন্দ্র গুলোও সীমিত পরিসরে খোলে দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি কঠোর নজরদারিতে থাকবে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)