শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ: নিহত ১
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ: নিহত ১
মঙ্গলবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ: নিহত ১

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় বিকাল ৪.০৪ মিঃ) ১৫ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জুয়েল হাসান (২৮) নামের এক যুবক নিহত হয়েছে৷ টঙ্গীর পূর্ব আরিচপুরের নদীবন্দর এলাকায় এই ঘটনা ঘটে৷

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানিয়েছেন, স্ত্রীর ওপর নির্যাতন চালানোর ঘটনায় করা মামলাসহ নিহত জুয়েলের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা রয়েছে৷ অভিযোগ রয়েছে, তিনি স্ত্রীর চোখে ছুরিকাঘাত করেছিলেন৷ এছাড়া, তিনি অস্ত্র নিয়ন্ত্রণ আইনে করা দুটি মামলারও আসামি৷

র‌্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ জানিয়েছেন, দুর্বৃত্তরা সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে তারা অভিযানে যায়৷ র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে৷ র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে৷ এতে বন্দুকযুদ্ধ শুরু হয়৷ জুয়েল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন৷

ওই সময় র‌্যাব-১ এর সদস্য এসআই মাহবুবুর রহমান (৫২) ও সিপাহি মো. জসিম উদ্দিন (৩০) আহত হন৷ তাদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিত্‍সা দেয়া হয়েছে৷

টঙ্গী থানার ডিউটি অফিসার এএসআই দীলিপ জানান, রাত সাড়ে ৩টার দিকে টঙ্গীর নদীবন্দর এলাকায় র‌্যাব-১ সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ব্যাক্তি নিহত হয়েছে৷ লাশ টঙ্গী থানায় আনা হয়েছে৷





আর্কাইভ