রবিবার ● ৩০ আগস্ট ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে ওলামা ঐক্য পরিষদের মতবিনিময় সভা
রামগড়ে ওলামা ঐক্য পরিষদের মতবিনিময় সভা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত ও পরিষদকে গতিশীল করার লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ৩০আগস্ট সকাল ১১টায় রামগড় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত সভায় রামগড় উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মাওলানা ক্বারী ওসমান গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কমিটির সেক্রেটারী মাওলানা মুফতি রবিউল ইসলাম শামীম ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল্লাহ। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা ক্বারী নূর হোসাইন, হাফেজ মো. আশরাফ আলী প্রমুখ। এসময় বক্তাগণ কওমি মাদ্রাসা ও ওলামায়ে কেরামের মধ্যে ঐক্য চিরস্থায়ী করার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান।





খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল