শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজ পুনঃনির্মাণ না হওয়ায় কৃষি পণ্য বেচাকেনায় দুর্ভোগে কৃষক
প্রথম পাতা » গাইবান্ধা » বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজ পুনঃনির্মাণ না হওয়ায় কৃষি পণ্য বেচাকেনায় দুর্ভোগে কৃষক
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজ পুনঃনির্মাণ না হওয়ায় কৃষি পণ্য বেচাকেনায় দুর্ভোগে কৃষক

ছবি : ভেঙ্গে যাওয়া ব্রিজসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার ফুলছড়ির উদাখালী ইউনিয়নে বন্যায় বিধ্বস্ত পাবোমারী ব্রিজটি গত দু’বছরেও পুনঃনির্মাণ করা হয়নি। ফলে ওই সড়কে ভারী যানবাহনসহ পথচারিদের চলাচল করতে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে। হালকা যানবাহন বাঁশের সাঁকোর উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। ফলে ওইসব এলাকার উৎপাদিত কৃষি পণ্য বেচাকেনায় চরম দুর্ভোগের মুখে পড়েছে স্থানীয় কৃষকরা।

জানা গেছে, ২০১৯ সালের ভয়াবহ বন্যায় ফুলছড়ি উপজেলার কাতলামারীসহ কয়েকটি এলাকায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পানির প্রবল তোড়ে ভেঙ্গে গেলে সেই পানির চাপে উপজেলার ৩৫ কিলোমিটার পাকা রাস্তা এবং ফুলছড়ি উপজেলা সদর থেকে গুণভরি রাস্তায় পাবমারী ব্রিজটি সম্পুর্ণভাবে বিধস্ত হয়। ব্রীজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিপর্যয়ের মুখে হয়ে পড়ে। এতে করে ফুলছড়ি উপজেলা সদরের সাথে কয়েকটি এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে এলজিইডির পক্ষ থেকে বন্যায় বিধস্ত ব্রীজটি পুনঃনির্মাণের কোন উদ্যোগ নেয়া হয়নি। অবশ্য বন্যার পর ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে পাবমারী ব্রিজের স্থানে বাঁশের সাঁকো নির্মাণ করেন। ফলে অস্থায়ী ভিত্তিতে মানুষ এবং বাইসাইকেল-মোটর সাইকেলসহ অন্যান্য হালকা যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। কিন্তু দীর্ঘদিনে চলাচলের ফলে বাঁশের সাঁকোটি ইতোমধ্যে নড়বড়ে হয়ে পড়েছে। ফলে পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে তার উপর দিয়ে এখন চলাচল করতে হচ্ছে।

ফুলছড়ি উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. এমদাদুল হক মোল্লা জানান, জনদুর্ভোগের কথা বিবেচনা করে বন্যার পর ধসে যাওয়া ব্রীজটি পুনঃনির্মাণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রকল্পের অনুমোদন মিললেই ব্রীজটি পুনঃনির্মাণে দ্রু ব্যবস্থা নেয়া হবে।

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান

গাইবান্ধা :: গাইবান্ধার ১০৯ বছরের ঐতিহ্যবাহী নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) ২০২০-২০২২ নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাদের এক অভিষেক অনুষ্ঠান শনিবার রাতে তুলসী লাহিড়ী মঞ্চে অনুষ্ঠিত হয়।

সংস্থার সাবেক কার্যকরি সভাপতি রাগিব হাসান চৌধুরী হাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সংস্থার সভাপতি মো. আবদুল মতিন। তিনি নবনির্বাচিত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান ও শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানের শুরুতেই সংস্থার প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। শাহ আলম বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সাবেক কার্যকরী সভাপতি রাগিব হাসান চৌধুরী হাবুল, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, নবনির্বাচিত কার্যকরী সভাপতি আমিনুল ইসলাম গোলাপ নবনির্বাচিত সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দিপুসহ শুভেচ্ছা বক্তব্য রাখেন উদীচী জেলা সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, সিপিবি জেলা সভাপতি মিহির ঘোষ, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সভাপতি আলমগীর কবীর বাদল, গাইবান্ধা পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি প্রমূখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)