রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » শিশু নির্যাতনের অভিযোগে মোরেলগঞ্জ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
শিশু নির্যাতনের অভিযোগে মোরেলগঞ্জ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর পুটিখালী দাখিল মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রসুল হাওলাদার (১১)কে শারীরিক নির্যাতনে অভিযোগে ইউপি সদস্য মহসিন খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রসুল হাওলাদারের ফুফু রাহিলা বেগম বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১০, তারিখ-৫.৯.২০২০।
অভিযোগে জানা গেছে, ঘটনার দিন ৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে ফুটবল খেলা শেষে রসুল ও তার দুই বন্ধু পুটিখালী গ্রামের জনৈক ওবায়দুল খানের ঘেরে গোসল করতে নামে। এসময় তার চাচাতো ভাই ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মহাসিন খান ক্ষিপ্ত হয়ে মাছ চুরির অভিযোগে রসুলকে বেধড়ক মারপিট করে। মারপিটে আহত রসুলকে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফুফু রাহিলা বেগম জানান, মেম্বারের মারপিটে রসুুলের এক হাত ভেঙ্গে গেছে। আহত রসুল হাওলাদার উত্তর পুটিখালী গ্রামের বাদশা হাওলাদারের ছেলে। পিতা-মাতা দুজনে খুলনায় বসবাস করার কারণে রসুল তার দাদা হোসেন হাওলাদারের বাড়িতে বসবাস করে।এ ব্যাপারে ইউপি সদস্য মো. মহাসিন খানের সঙ্গে একাধিবার মোবাইল ফোনে চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, রাতে মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ