শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » ঝিনাইদে ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা
প্রথম পাতা » কৃষি » ঝিনাইদে ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদে ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা

ছবি : সংবাদ সংক্রান্তজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ :: ঝিনাইদহ কালীগঞ্জে এক হতদরিদ্র কৃষকের ১৫ শতক জমির ধরন্ত করলা ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে কে বা কারা এই ক্ষেত কেটে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তিল্লা গ্রামের মাঠে বিকাশ বিশ্বাসের ক্ষেতে। এতে ওই কৃষকের কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। তিনি ওই গ্রামের মৃত সতীশ বিশ্বাসের ছেলে। কৃষক বিকাশ বিশ্বাস জানান, ১৫ শতক জমিতে ঋণ নিয়ে করলা চাষ করেছিলেন। গাছ গুলোতে বেশ করলা ধরেছিল। মঙ্গলবার সকালে নিজের জমির করলা গাছ কাটা দেখেন তিনি। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান মিয়া বলেন, করলা ক্ষেত কাটার ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। ওই কৃষক থানায় অভিযোগ দিলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। গত শনিবার উপজেলার ষাটবাড়িয়া গ্রামের বাপ্পী মোল্লা নামের এক কৃষকের ১০ শতক জমির ধরন্ত বেগুন ক্ষেত কেটে দেয় দুর্বৃত্তরা।

ভারী যানবাহন ঠেকাতে লোহার ব্যারিকেড দিয়ের হচ্ছে না প্রতিকার
ঝিনাইদহ :: দিনের বেলায় বাজার সড়কে ভারী যানবাহন ঠেকাতে শহরের ৬ স্থানে বসানো হয়েছিল লোহার ব্যারিকেড। কিন্তু দিনের বেলায় অহরহ ঢুকছে বড় বড় যানবাহন। এতে ঝিনাইদহের কালীগঞ্জ বাজার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। প্রতিদিন সৃষ্টি হচ্ছে যানজটের যার কারনে ভোগান্তিতে পড়ছে বাজারগামী মানুষেরা। লোহার ব্যারিকেডের কোন কার্য়কারিতা নেই। এখানে টাকা দিলেই বড় যানবাহন বাজারের মধ্যে প্রবেশ করতে পারে। একটি ট্রাক আসার পর ট্রাকের হেলপার লোহার ব্যারিকেডের কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কিছু টাকা দেওয়ার পর সে গেটের তালা খুলে লোহার পাইপটি উঠিয়ে দেয়। এরপর ট্রাকটি বাজারের মধ্যে চলে গেল। প্রতিনিয়ত এভাবেই দিনের বেলা কালীগঞ্জ বাজার সড়কে বড় বড় যানবাহন প্রবেশ করছে। এ ব্যাপারে ভুক্তভোগী শরিফুল ইসলাম নামে একজন জানান, মেইন বাসস্ট্যান্ড থেকে কাঁচা বাজার যেতে সময় লাগে ১০ মিনিট। কিন্তু বড় বড় যানবাহন চলাচল ও রাস্তার পাশে দাঁড়িয়ে পন্য আনলোড করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়াতে সময় লাগছে আধাঘন্টা। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, বাজারের রাস্তার টেন্ডার হয়েছে। অচিরেই রাস্তা প্রসস্ত’ হবে। এরপর সেখানে শক্ত আকারে ব্যারিকেড দেওয়া হবে যাতে করে দিনের বেলায় কোন ভারী যানবাহন প্রবেশ না করতে পারে ।

চাপাতির কোপে কিশোরকে কুপিয়ে যখম করল হোটেল মালিকের ছেলে
ঝিনাইদহ :: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে হোটেল মালিকের ছেলের চাপাতির কোপে এক কিশোর মারাত্বক জখম হয়েছে। ৮ই সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ইসরাফিল (১৭) ও তার দুই খালাতো ভাই বসেছিল নেপা বাজারে খায়রুল ইসলামের খাবার হোটেলে। তারা হোটেল থেকে উঠে যাওয়ার সময় হোটেল মালিক খাইরুল ইসলামের পুত্র নাজমুল হোসেন তাদেরকে ডেকে বলে টাকা চুরি করে নিয়ে চলে যাচ্ছিস। তখন তারা আবার হোটেলে আসে এসে বলে তুই আমাদেরকে চেক কর আমাদের কাছে কোন টাকা নেই পরে চেক করে তাদের কাছে কোন টাকা পাওয়া যায়নি। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির সৃষ্টি হয় পরে হোটেল মালিক খায়রুল ইসলামের পুত্র নাজমুল হোসেন সিঙ্গারা কাটা চাপাতি দিয়ে ইসরাফিল হোসেন কে আঘাত করলে তার গলা কেটে যায়। গলা কেটে যাওয়ায় গলা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে তখন স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী বাকোশপোতা বাজারে ক্লিনিকে নিয়ে আসে।নেপা বাজারে সাইকেল মেকানিক প্রত্যক্ষদর্শী আব্দুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলে তারা হাতাহাতির এক পর্যায়ে নাজমুল হোসেন সিঙ্গারা কাটা দাশা দিয়ে ইসরাফিল হোসেন কে আঘাত করলে তার গলা কেটে যায়। এই বিষয়ে খায়রুল ইসলামের ও তার ছেলের সাথে যোগাযোগ করতে চাইলে কোন ভাবে যোগাযোগ করা যায়নি। ইসরাফিল হোসেন নেপা গ্রামের মফিজুল ইসলামের পুত্র। ইসরাফিল হোসেন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তার গলায় ৬ টি সেলাই দেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

কোটচাঁদপুরে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাটামতলা নামক স্থানে ট্রেনের ধাক্কায় বুলু মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত বুলু মিয়া বলুহর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে। কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল ইসলাম জানান, সকালে নিজ বাড়ি থেকে বাই সাইকেল যোগে মাঠে যাচ্ছিলেন বুলু মিয়া। এসময় ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস নামের ট্রেন বুলু মিয়াকে ধাক্কা দেয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে যশোর রেফার্ড করা হলে পথেই তার মৃত্যু হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)