শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই সড়কের যানজটমুক্ত করতে এএসপি শামীমের অভিযান, জনমনে স্বস্তি
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই সড়কের যানজটমুক্ত করতে এএসপি শামীমের অভিযান, জনমনে স্বস্তি
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাই সড়কের যানজটমুক্ত করতে এএসপি শামীমের অভিযান, জনমনে স্বস্তি

ছবি : সংবাদ সংক্রান্তআমির হামজা, রাউজান প্রতিনিধি :: কাপ্তাই সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পট যানজটমুক্ত করতে এক বিশেষ অভিযান চালিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম।
আজ সোমবার সকাল থেকে কাপ্তাই মহাসড়কের রাঙ্গুনিয়া উপজেলার বেশকিছু গুরুত্বপূর্ণ বাজারে সড়কে শৃঙ্খলা ফিরাতে এই অভিযান চালিয়েছেন শান্তির হাট, রোয়াজারহাট, পৌরসভা, মরিয়মনগর, চন্দ্রঘোনাসহ ব্যস্ততম বিভিন্ন স্পটে এই অভিযান চালানো হয়।
এদিকে এএসপি মো. আনোয়ার হোসেন শামীম এমন মহৎ উদ্যোগ দেখে সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। সাধারণ জনগণ এএসপি এমন মহৎ কাজ গুলো দেখে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান সড়কে শৃঙ্খলা না ফিরিয়ে আনা পর্যন্ত আমি মাঠে আছি। বিশেষ করে আমি রাউজান ও রাঙ্গুনিয়া দুই উপজেলার মানুষকে কথা দিয়ে ছিলাম একটি নিরাপদ সড়ক ও যানজট মুক্ত করতে।
এসময় তিনি বলেন, যোগদানের সময়ই রাউজান-রাঙ্গুনিয়ার মানুষের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রতিশ্রুতিটি দিয়েছিলাম। আর সে অনুযায়ী উত্তর চট্টগ্রামের ব্যস্ততম কাপ্তাই সড়ককে যানজটের অভিশাপমুক্ত করার লক্ষ্যে সোমবার আমার প্রথম পদক্ষেপ। নিশ্চিত করে বলছি- ইনশাআল্লাহ, আগামী কয়েকদিনের মধ্যে এ অঞ্চলের সড়ক পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবেন সবাই। আরো জানাতে চাই যে, এটি কোন চটকদার সাময়িক উদ্যোগও নয়, সড়কে শৃঙ্খলা আনার পাশাপাশি তা ধরে রাখার জন্য সবরকম পদক্ষেপই গ্রহণ করা হবে।
এ রাস্তার মালিক জনগণ। সড়কে এলোমেলো গাড়ি রেখে, রাস্তার মাঝখানে যাত্রী তুলে, ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, রাস্তার ওপর সব্জির হাট বসিয়ে জনগণের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অধিকার কারোরই নেই, কাউকে করতে দেওয়া হবে না। শুধু মুখে বলে সতর্ক করলাম, এর পর থেকে কথা হবে কাগজেকলমে। আপনাদের সকলের সহযোগিতা পাব আশা করছি।





আর্কাইভ