শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » মীরপুর বিলে ফসল চাষ ব্যাহত : সুষ্ঠু তদন্ত এলাকাবাসী দাবী
প্রথম পাতা » কৃষি » মীরপুর বিলে ফসল চাষ ব্যাহত : সুষ্ঠু তদন্ত এলাকাবাসী দাবী
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মীরপুর বিলে ফসল চাষ ব্যাহত : সুষ্ঠু তদন্ত এলাকাবাসী দাবী

ছবি : সংবাদ সংক্রান্তবগুড়া জেলা প্রতিনিধি :: বগুড়ার গাবতলী কাগইল এর মীরপুর কামারডাঙ্গা বিল এর পাড় না থাকায় এবং ইজারাদাররা বিদ্যুৎচালিত গভীর নলকুপে পানি সেচ দিয়ে পানিভরাট করে রাখায় কৃষকদের ফসল চাষবাদ ব্যাহত হচ্ছে। ফলে প্রতিবছরে কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখিন হয়ে নানাভাবে মিথ্যা অভিযোগে অভিযুক্ত ও স্থানীয় দ্বন্দে জড়িয়ে পড়ছেন।
অভিযোগ সূত্র জানায়, মীরপুর বিল এর চারপাশে কৃষকরা ৪০থেকে ৫০বিঘা জমিতে সবজি’সহ ইরিবোরো ধান চাষ করে আসছিল। চাষাবাদ অব্যাহত রাখতে ওই গ্রাম এর কৃষকরা ১লা জুলাই ১৮ইং সালে বিলটি লিজ না দেওয়া জন্য অনুরোধ জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বগুড়া বরাবরে একটি লিখিত আবেদন করেন। এরপরেও বিলটি লিজ হলে ইজারাদার ও তার সহযোগি সিরাজুল ইসলাম সেকুল কৃষকরা যাতে ফসল উৎপাদন না করতে পারে সে জন্য বিদুৎচালিত গভীর নলকুপ এর মাধ্যমে সবসময় বিল’সহ চারপাশে জমিগুলো পানিতে পরিপূর্ন করে রাখেয় কৃষকরা চলতি মৌসুমে ফসল চাষবাদ করতে পারছে না। লোকসান এর মুখে পড়ছে কৃষকরা। ফলে কৃষকদের ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
স্থানীয় কৃষকরা এর প্রতিবাদ করলে এর জের ধরে ইজারাদার ও সহযোগিরা গত ১১আগষ্ট ২০ইং বাদী হয়ে গাবতলী থানায় ১০জন কৃষকের নামে জোরপূর্বক মাছ ধরা ও মাছচাষে বাধাঁ দেওয়া ঘটনায় একটি অভিযোগ দায়ের করে। এরপর ওই অভিযোগটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবী করে কৃষক মিঠু ও লতিফ’সহ ৯কৃষক স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ গত ৬ সেটেম্বর ২০২০ ইং জেলা প্রশাসক বগুড়া বরাবরে দায়ের করা হয়েছে। এর অনুলিপি প্রদান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক, বগুড়া। পুলিশ সুপার, বগুড়া। উপজেলা চেয়ারম্যান, গাবতলী। ইউএনও গাবতলী। সহকারী কমিশনার (ভূমি) গাবতলী, ওসি গাবতলী, মৎস্য ও প্রাণি সম্পদ কর্মকর্তা, গাবতলী ও চেয়ারম্যান, ১নং কাগইল ইউনিয়ন পরিষদ বরাবরে।
অভিযোগ এর প্রেক্ষিতে গাবতলী থানা এসআই জিয়াউর রহমান জিয়া ঘটনাস্থল পরির্দশন শেষে তিনি জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছে। ঘটনাটি তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে। কাগইল ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন জানান, ইতিপূর্বে ওই বিল স্থানীয় কৃষকরা একটি সমবায় সমিতির মাধ্যমে মাছ চাষ করতো। মাছ চাষে যে অর্থ আয় হতো সে টাকা সমাজসেবা মূলক কাজে ব্যয় করা হতো। কিন্তু এখন বিলটি লিজ দেওয়ায় বিল এর চারপাশে থাকা কৃষকরা তাদের জমিতে ফসল চাষ করতে পারছে না। তবে এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষকে সঠিক বিষয়টি জানানো হবে। ভুক্তভোগী কৃষক আব্দুল লতিফ ও শাহীন সরদার জানান, বিল এর চারপাশে জমি থাকলেও আমরা জমিতে ফসল চাষবাদ করতে পারছি না। জমিতে ফসল চাষ করতে গেলেই প্রতিপক্ষরা আমাদেরকে নানাভাবে হুমকি-ধামকি ও মিথ্যা অভিযোগ এবং মামলা-মোকদ্দমা দিচ্ছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এর জোর দাবী করেছেন এলাকাবাসী’সহ স্থানীয় কৃষক সমাজ।





আর্কাইভ