শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই সড়ককে যানজটমুক্ত রাখতে পুলিশের অভিযান
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই সড়ককে যানজটমুক্ত রাখতে পুলিশের অভিযান
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাই সড়ককে যানজটমুক্ত রাখতে পুলিশের অভিযান

ছবি : সংবাদ সংক্রান্তআমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম কাপ্তাই সড়ককে দুঘর্টনা ও যানজটমুক্ত রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। তিনি সড়কে শৃংঙ্খলা ফিরিয়ে আনতে যানজটপূর্ণ এলাকায় পুলিশ দল নিয়ে নামেন। এসময় যানবাহন চালক ও যাত্রীদের প্রতি যত্রতত্র গাড়িতে উঠা নামা না করতে এবং স্বাস্থ্য বিধি চলতে অনুরোধ জানান। যানবাহন চালকদের তিনি হুসিয়ারী উচ্চারণ করে বলেন নিজেদের খেয়াল খুশি মত সেখানে সেখানে গাড়ি পার্কি করা যাবে না। রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে যাত্রি উঠানামা করে যানজট সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সহকারি পুলিশ সুপার আজ ১৫ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত কাপ্তাই সড়কের রাউজান অংশের বিভিন্ন যানজটপূর্ণ এলাকায় তৎপর থাকেন। এসময় নোয়াপাড়া পথের হাট ও পাহাড়তলী বাজারে যানবাহনের শৃংঙ্খলা রক্ষায় রঁশি টেনে ডিভাইডার তৈরী করে দেন। তার সাথে ছিলেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, জেলা পুলিশে ট্রাফিক পুলিশের পরিদর্শক প্রিদর্শি চাকমা, নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার, পথেরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,যুবলীগ নেতা সেকান্দর হোসেন, রাউজান উপজেলা ছাত্রলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।

রাউজানের বদনাম হয় এমন কিছু না লেখাই ভাল : এমপি ফজলে করিম চৌধুরী
রাউজান :: রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সাথে তার শহরস্থ বাসায় এক মতবিনিময় সভা করেছে রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। গতকাল ১৪ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংসদ এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন রাউজানের মানুষের দোয়ায় আমি করোনামুক্ত হয়েছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সাংবাদিকদের পরামর্শ দিয়ে তিনি বলেন রাউজানের ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরে উন্নয়ন সমৃদ্ধির কথা লিখুন। বদনাম হয় এমন কিছু না লিখলেই ভাল। তিনি উপস্থিত সাংবাদিকগণকে কলম উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি শফিউল আলম, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম , সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি এম. বেলাল উদ্দিন, সাবেক সভাপতি মোরশেদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন জুবাইর, সাংবাদিক এস. এম. ইউসুফ উদ্দিন, এম জাহাঙ্গীর নেওয়াজ, শাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, এম রমজান আলী ও সাংগঠনিক কামাল উদ্দিন হাবীবী প্রমুখ।





আর্কাইভ