শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের নবগঙ্গা নদীর ভাসমান অসংখ্য সাদা কৃত্রিম থালার বর্জ্য অপসারন
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের নবগঙ্গা নদীর ভাসমান অসংখ্য সাদা কৃত্রিম থালার বর্জ্য অপসারন
বুধবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহের নবগঙ্গা নদীর ভাসমান অসংখ্য সাদা কৃত্রিম থালার বর্জ্য অপসারন

---

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ প্রতিনিধি :: (১৭ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.০০মিঃ) প্রকৃতির ধমনী নদী ৷ আর নদীর জল প্রবাহের মাধ্যমেই প্রকৃতিতে ‘জীবন’ প্রবাহমান ৷ তাই মানুষের অস্তিত্ব রক্ষার স্বার্থে নদী প্রবাহ চলমান রাখতে হবে ৷ কিন্তু কতিপয় অজ্ঞানতাপ্রসূত ও হীনস্বার্থান্বেষী মানুষ নদী হত্যায় নিমগ্ন৷ তার প্রবাহকে করছে রুদ্ধ, পানিকে করছে দূষিত ৷ ১৭ ফেব্রুয়ারী বুধবার সকালে ভাসমান অসংখ্য সাদা সাদা কৃত্রিম থালার বর্জ্য দেখে এইড কর্মীগণ হতবাক হয়ে যায়! বিবেকের দংশনে তাদের প্রাণচঞ্চল করে ওঠে৷ ফলস্বরূপ সকল কর্মী একত্রে একটি নৌকা ও দুইটি তালের ডোঙ্গাযোগে নদীতে ঝাঁপিয়ে পড়ে বর্জ্য অপসারণে৷ এইড কমপ্লেক্স এর উত্তর গা থেকে ধোপাঘাটা ব্রীজের নীচ পর্যন্ত জলাশয় থেকে উত্তোলিত করা হয় সকল পরিত্যাক্ত উচ্ছিষ্ট এবং স্বাস্থ্যহানীর আশঙ্কা দুর করতে আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হয় ৷ এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মত্‍স্য কর্মকর্তা মন্জুরুল ইসলাম,এইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ,নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল, পরিচালক দ্বয় আব্দুর রশীদ ও আশাবুল হক , সহকারী পরিচালক চন্দন বসু মুক্ত,ড্রিম প্রকল্পের পিসি শাহাব উদ্দীন আহমেদ, পিসি সুরাইয়া পারভীন শিল্পি,নাসরিন সুলতানা, মোহনা সাংস্কৃতিক একাডেমির ফারুকুল ইসলাম টুটুল,সনিয়া আক্তার লপতি সহ ২শতাধিক এইড ফাউন্ডেশন এর কর্মী ও স্থানীয় জনসাধারন । প্রকৃতি প্রেমী এইড ফাউন্ডেশন ও তার নিবেদিত প্রাণ কর্মীবাহিনী পরিবেশ বাঁচাও, নদী বাঁচাও, ধরিত্রী বাঁচাও আন্দোলনের অগ্র-সেনানী৷ তার জ্বলন্ত প্রমাণ মেলে ঝিনাইদহের সকল পরিবেশ আন্দোলনের অগ্রসারিতে অবস্থান করে জনমত সৃষ্টি ও নিজ উদ্যোগে পরিবেশ বান্ধব কর্মকান্ড পরিচালনা করা৷ উদাহরণস্বরূপ বলা যায় বৃক্ষরোপন ও পক্ষীকুলের অভয়াশ্রম-সহ নদী, মত্‍স্য ও জলজ প্রাণির অভয়াশ্রম গড়ে তোলার লক্ষে ধোপাঘাটা ব্রীজের নীচ থেকে দক্ষিণমুখো জলাধারের ০১ (এক) কিলোমিটার পর্যন্ত এইড ফাউন্ডেশনকে সরকার বরাদ্দ প্রদান করেছে ৷ এইড এর কর্মীগণ প্রাণের থেকেও ভালোবাসে যে নদীকে, তার দূষণ, ক্ষতি সে কি করে সইবে ? তাই সম্প্রতি আমাদের অমঙ্গল আশঙ্কা থেকে একটি আবেদনে ঝিনাইদহের সুযোগ্য মেয়র মহোদয়কে নর্দমার বর্জ্যময় দূর্গন্ধযুক্ত পানি থেকে নদীর পানি, মত্‍স্য সম্পদ, জলজ উদ্ভিদ ও প্রাণি তথা পরিবেশ রক্ষায় নর্দমার শেষ মাথায় লৌহজালি স্থাপনের ৷ শেষ পর্যন্ত আমাদের আশঙ্কাই সত্য হলো, সেই কারণেই বোধ হয় জনৈক অসচেতন ব্যক্তি নদীতে অথবা নর্দমাতে ফেলে দিয়েছিলো কৃত্রিম বস্তুর তৈরী কয়েকশত পরিত্যাক্ত থালা ৷ আমাদের বিবেকের কাছে প্রশ্ন-’নদী কি বর্জ্য ফেলার ভাগাড়’?
---
এই ঘটনাটির বিষয়ে সচেতন নাগরিক, প্রশাসন ও পরিবেশ আন্দোলনকারীগণের দৃষ্টি আকর্ষণ করছি এবং আহ্বান জানাচ্ছি, আসুন ঝিনাইদহ শহরের ধমনী নবগঙ্গা নদীতে জলপ্রবাহকে সচল রাখি, অন্যথায় একদিন বন্ধ হয়ে যাবে আমাদের রক্ত প্রবাহ ৷





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)