শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঘূর্ণিঝড় আম্পান ও জোয়ারের পানিতে ১৪০ কি.মি সড়ক ক্ষতিগ্রস্থ
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঘূর্ণিঝড় আম্পান ও জোয়ারের পানিতে ১৪০ কি.মি সড়ক ক্ষতিগ্রস্থ
রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘূর্ণিঝড় আম্পান ও জোয়ারের পানিতে ১৪০ কি.মি সড়ক ক্ষতিগ্রস্থ

ছবি : সংবাদ সংক্রান্তবাগেরহাট প্রতিনিধি :: ঘূর্ণিঝড় আম্পান ও জোয়ারের পানিতে বাগেরহাট জেলার ১‘শ ৪০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ সড়কের মধ্যে পাকা, সলিং, কাচা (মাটির) ও কনক্রিটের সড়কও রয়েছে। এতে সড়ক পথে যোগাযোগের ক্ষেত্রে মারাত্মক দূর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। ক্ষতিগ্রস্থ সড়কের নিয়ন্ত্রনাধীন কর্তৃপক্ষ বলছে খুব দ্রæত ক্ষতিগ্রস্থ সড়ক সংস্কারের কাজ শুরু হবে।
বাগেরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ও আম্পানে বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার ৯২ দশমিক ৬৬ কি.মি সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে আম্পানে ৫১ দশমিক ১২ কিলোমিটার এবং জোয়ারের পানি ৪১ দশমিক ৫৪ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব সড়কের মধ্যে পাকা, ইটের সলিং ও কাচা রাস্তা রয়েছে। এতে টাকার অংকে প্রায় ৭০ কোটি ৯৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এসব ক্ষতিগ্রস্থ সড়ক সংস্কারের জন্য প্রকল্প তৈরি হয়েছে। এখন অনুমোদন ও বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জি, এম, মুজিবর রহমান।
এদিকে ঘূর্ণিঝড় আম্পানে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের ২০ দশমিক ৪৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে।ক্ষতিগ্রস্থ এই সড়ক মেরামতের জন্য সম্ভাব্য ব্যয় নিরুপন করে সড়ক ভবনে প্রস্তাবনা পাঠিয়েছেন বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন। এই প্রস্তাবনা অনুযায়ী ক্ষতিগ্রস্থ সড়কগুলো স্বল্প ও দীর্ঘ মেয়াদী দুটি ধাপ মেরামত করা হবে। স্বল্প মেয়াদী মেরামতের জন্য ব্যয় ধরা হয়েছে সাত কোটি ৮৭ লক্ষ টাকা। দীর্ঘ মেয়াদী মেরামতের জন্য ব্যয় হবে ৩৫ কোটি ৭০ লক্ষ টাকা।
এলজিইডি ও সড়ক বিভাগ ছাড়াও ঘূর্ণিঝড় আম্পান ও জোয়ারের পানিতে জেলার মোংলা, মোরেলেগঞ্জ ও বাগেরহাট পৌরসভার প্রায় ২৭ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে বাগেরহাট পৌরসভার ৪ কি.মি, মোংলা পোর্ট পৌরসভার ৩ কি.মি এবং মোরেলগঞ্জ পৌরসভার ২০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে বাগেরহাট ও মোংলা পৌরসভার ক্ষতিগ্রস্থ সড়ক সংস্কারে কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। মোরেলগঞ্জ পৌরসভায় ক্ষতিগ্রস্থ সড়কের পরিমান বেশি হওয়ায় এখনও কাজ শুরু হয়নি। তবে অতিদ্রæত সময়ের মধ্যে কাজ শুরু হবে বলে জানিয়েছেন মোরেলেগঞ্জ পৌরসভার মেয়র এ্যাড. এসএম মনিরুল হক তালুকদার। এলজিইডি, সড়ক বিভাগ, পৌরসভা ছাড়াও বেশকিছু গ্রামীন সড়কও ক্ষতিগ্রস্থ হয়েছে।
ক্ষতিগ্রস্থ এসব সড়কের জন্য প্রতিনিয়তই দূর্ভোগ পোহাতে হচ্ছে। ছোটখাট দূর্ঘটনাও ঘটছে অহরহ। অতিদ্রæত এসব সড়ক সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।
বাগেরহাটের কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের আকবর হোসেন বলেন, ঘূর্ণিঝড় আম্পানের সময় গাছ উপড়ে পড়ে ফতেপুর থেকে ফুলতলা সড়কটির বিভিন্ন জায়গা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু আম্পানের পরে কয়েক মাস অতিবাহিত হলেও এখনও সংস্কার হয়নি। আমাদের চলাচলে খুব অসুবিধা হয়।
মোরেলগঞ্জ পৌরসভার শাহিন হোসেন বলেন, ঘুর্ণিঝড় আম্পানে আমাদের পৌরসভার বেশকিছু সড়ক ক্ষতিগ্রস্থ হয়। পরে সা¤প্রতিক জোয়ারের পানিতে আমাদের পৌরসভার অনেক ছোট বড় অনেক সড়কই ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে করে আমাদের চলাচলে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। অতিদ্রæত এই পৌরসভার সড়কগুলো সংস্কারের দাবি করেন তিনি।
মোরেলগঞ্জ পৌরসভার মেয়র এ্যাড. এসএম মনিরুল হক তালুকদার বলেন, পানগুছি নদীর তীরে মোরেলগঞ্জ পৌরসভার অবস্থান হওয়ায় ঝড় জলচ্ছাসে আমরাই বেশি ক্ষতির সম্মুখিন হই। ঘূর্নিঝড় আম্পান এবং জোয়ারের পানিতে আমার পৌরসভার কাচা, সলিং, পাকা ও কনক্রিটের সড়ক মিলে প্রায় ২০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা খুব দ্রæত ক্ষতিগ্রস্থ সড়ক মেরামতের কাজ শুরু করব।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জি, এম, মুজিবর রহমান বলেন এলজিইডির বেশিরভাগ সড়কই উপজেলা পর্যায় ও গ্রামের। যার ফলে প্রাকৃতিক দূর্যোগে এলজিইডির সড়ই বেশি ক্ষতিগ্রস্থ হয়।বাগেরহাট জেলায় আমাদের ৬ হাজার ৭‘শ ৫ কিলোমিটার সড়কের মধ্যে ঘূর্ণিঝড় আম্পান ও জোয়ারের পানিতে ৯২ দশমিক ৬৬ কি.মি সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে।খুব দ্রæতই এসব সড়ক মেরামতের কাজ শুরু হবে।
সড়ক বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্থ সড়কের পরিমান ও মেরামতের সম্ভাব্য ব্যয় নিরুপন করে একটি প্রস্তাবনা সড়ক ভবনে পাঠানো হয়েছে। আশা করি খুব দ্রæত আমরা ক্ষতিগ্রস্থ সড়কের কাজ শুরু করতে পারব। এছাড়া যেসব সড়ক খুব বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে যে যান চলাচলের অনুপযোগীয় সেসব সড়ক আমরা সংস্কার করে চলাচলের উপযোগী করেছি।





খুলনা বিভাগ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)