শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » স্বাস্থ্যকর্মী নীলিমা’র কাছে জিম্মি অসহায় মানুষ : টাকা ছাড়া মিলছে না চিকিৎসা সেবা
প্রথম পাতা » প্রধান সংবাদ » স্বাস্থ্যকর্মী নীলিমা’র কাছে জিম্মি অসহায় মানুষ : টাকা ছাড়া মিলছে না চিকিৎসা সেবা
রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বাস্থ্যকর্মী নীলিমা’র কাছে জিম্মি অসহায় মানুষ : টাকা ছাড়া মিলছে না চিকিৎসা সেবা

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: সরকারি স্বাস্থ্যকেন্দ্র যেন তার প্রাইভেট চেম্বার। ইচ্ছে মতো যাওয়া-আসা করেন তিনি। এখানে দুুস্থরোগীদের ফ্রি চিকিৎসা দেয়ার বিধান থাকলেও নিয়মিত নেন টাকা। রোগীদের কাছে বিক্রি করনে বিনামূল্যের সরকারি ঔষধও। টাকা না দিলে অসহায় রোগীদের বকা-ঝকা করে তাড়িয়ে দেন তিনি। সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের, পরিবার কল্যাণ পরিদর্শিকা (ঋডঠ) নীলিমা রানী দাসের বিরুদ্ধে এ অভিযোগ দীর্ঘদিনের। নানা অনিয়ম অভিযোগ উঠলেও প্রায় ২৫ বছর ধরে একই জায়গা বহাল তবিয়তে রয়েছেন তিনি।
স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্টদের ম্যানেজ করেই এ ‘বাণিজ্য’ করছেন তিনি।
অভিযোগের ভিত্তিতে সরেজমিন দশঘর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে যাওয়া হয়। দেখা যায়, কাঙ্খিত চিকিৎসা ও ঔষধ না পেয়ে স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায় মলিন মুুখে ঘুরাফেরা করছেন রোগীরা। কথা হয় তাদের সাথে। সকলেই নীলিমা রানী দাসের বিরুদ্ধে টাকা গ্রহণ ও রোগীদের সাথে অশুভ আচরণের অভিযোগ করেন। নিজের অসুস্থ কিশোরী মেয়ে নিয়ে আসা নোয়াগাঁও গ্রামের আছিয়া বেগম সাংবাদিকদের বলেন, মা-মেয়েকে মাত্র ১০টি ট্যাবলেট দেন। আমি বিপি পরীক্ষা করতে চাইলে দাবী করেন ৩শ টাকা। কিছুদিন পূর্বে টাকা দিয়েই বিপি পরীক্ষা ও ঔষধ নিয়েছি। আজ টাকা না দিতে পারায় চিকিৎসা পাইনি।
শাড়ইল গ্রামের মুুহিবুুর রহমান সাংবাদিকদের বলেন, অসুস্থতার জন্যে পূর্বে সেবন করা এক পাতা ঔষধ চাইলে তিনি দূরব্যবহার করে আমাকে তাড়িয়ে দেন।
এসময় অভিযোগ কারীদের নীলিমা রানীর মুখোমুখি করা হলে, উত্তেজিত হয়ে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন তিনি। দম্ভোক্তি করে রোগীদের বলেন, ‘লিখলে কি আর আমার ২৫ বছরের চাকুরী চলে?’ সাংবাদিককে বলে কি লাভ?’ পরে শান্ত হয়ে রোগীদের অভিযোগ স্বীকার করে ক্ষমাও চান তিনি। এক পর্যায়ে এ প্রতিবেদককে নানা কৌশলে প্রভাবিত করার চেষ্টাও করেন নীলিমা। বলেন, ‘ভাই আর যাই করেন, দয়া করে টাকা নেয়ার বিষয়টি এড়িয়ে যাবেন।’ রিপোর্ট না করতে মোবাইল ফোনে অনুনয়-বিনয় করেন তার স্বামীও।
স্থানীয় স্কুল শিক্ষিকা দিপা সাংবাদিকদের বেগম বলেন, গেল ১৩ সেপ্টেম্বর আমি চিকিৎসা
নিতে গিয়ে উনাকে পাইনি। সকাল থেকে দুুপুর পর্যন্ত অপেক্ষা করে ফোন করলে
তিনি জানান, আসতে আরো দেরী হবে। এসময় ফোনে সমস্যার কথা জানালে তিনি ৫শত টাকা নিয়ে পরের দিন সাক্ষাৎ করতে বলেন।
নোয়াগাঁও গ্রামের আবদুল করিম জানান, এই মহিলার সেচ্ছাচারিতার কারনে আমরা খুব অসহায়। প্রতিবাদ করলে তিনি বলেন,‘ তার হাত অনেক লম্বা। কেউ কিছুই করতে পারবে না তার।’পরিচয় গোপন রাখার শর্তে স্বাস্থ্যকেন্দ্র সংশ্লিষ্ট একজন বলেন, বিনামূল্যের ঔষধ, পরিবার পরিকল্পনার সরঞ্জাম, মহিলাদের বিশেষ রোগের (গজ) চিকিৎসাসহ সকল কাজেই তাকে টাকা দিতে হয়। টাকা না দিলে গরীব রোগীদের সাথে খারাপ আচরণ করা তার কাছে স্বাভাবিক ব্যপার।
জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক আহমদ সাংবাদিকদের বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল সাংবাদিকদের বলেন, অভিযোগ সত্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে কথা হলে সিলেট জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. জেসমিন সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তদন্ত করে দেখতে হবে।

বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের উদ্যোগে প্রবাসী কামাল উদ্দিন সংবর্ধিত

বিশ্বনাথ :: বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের উদ্যোগে প্রবাসী কামাল উদ্দিন কে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। সংস্থার কার্যালয়ে বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান সভাপতিত্বে ও সদস্য সিহাব উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বিশ্বনাথ কলেজ ডিগ্রী বাস্তবায়ণ পরিষদ ও বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মো. কামাল উদ্দিন।
তিনি বলেন, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আন্দোলনের সাথে প্রবাসীরা সবসময়ই পাশে আছে ভবিষ্যতেও পাশে থাকবে। আমরা দেখতে পারছি যুবসমাজকে একধাপ এগিয়ে নিয়েছে, যুবকদেরকে প্রতিবাদী করে তুলেছে বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ। এই সংগঠনের আন্দোলনের ফলে অনেক সফলতা দেখতে পারছি। অন্তত নতুন করে বাসিয়া নদীর তীর ও হাটবাজার অবৈধ দখল হচ্ছে না। এইসব অবৈধ দখল উচ্ছেদ হবে বলে আমরা বিশ্বাস করি। আবার বাসিয়া নদী তার নিজস্ব প্রাণ ফিরে পাবে। শুধু তাই নয়, এই সংগঠনের উদ্যোগে বিশ্বনাথের বিভিন্ন সড়ক সংস্কারের দাবি দেখেছি। ভূতুড়ে বিদ্যুত বিল ও লোডশেডিং এর বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখেছি। বহিরাগত শিক্ষক নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ দেখেছি। আন্দোলনের সফলতা হয়েছে। এসব সফলতা ভোগ করছে এই বিশ্বনাথবাসী। উপজেলাবাসী এই সংগঠনের নাম চিরদিন মনে রাখবে।
এসময় বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানুর আলী জয়দু, , বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক পারভেজ হক মোহন, সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য ছালাউদ্দিন, মাজহারুল ইসলাম, সাব্বির আহমদ প্রমুখ।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)