শিরোনাম:
●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » বিদ্যুৎ গ্রাহকদের ৭ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
প্রথম পাতা » গাইবান্ধা » বিদ্যুৎ গ্রাহকদের ৭ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদ্যুৎ গ্রাহকদের ৭ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিকদের সমস্ত মামলা প্রত্যাহার ও অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধনসহ ৭ দফা দাবিতে বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে নেসকো ডিভিশন-০১ এর নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ের বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের সচিব বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। বিক্ষোভ মিছিলটি সংগঠন কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের গোরস্থান মোড়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, জেলা উপদেষ্টা ওয়ার্কার্স পার্টির নেতা মাসুদুর রহমান মাসুদ, জেলা সাধারণ সম্পাদক আনাউর রহমান, সহ-সভাপতি দেবল কুমার, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, আহমেদুর রহিম, আব্দুল হালিম, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, মাহাবুবুর রহমান প্রমুখ।
৭ দফা দাবিগুলো হচ্ছে করোনা মহামারির এই দুঃসময়ে সেচ পাম্প ও বসতবাড়ির সমস্ত অতিরিক্ত বিদ্যুৎ বিল বাতিল, বিদ্যুৎ বিল সংশোধনের জন্য যে সকল আবেদন কর্তৃপক্ষকে দেয়া হয়েছে তাদের উপর দায়েরকৃত সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার, দায়ী অতিরিক্ত বিল প্রস্তুতকারী কর্মকর্তাদের নিয়ে বিল সংশোধনের কার্যক্রমের তদন্ত করার দায়িত্ব না দেয়া, নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিল সংশোধনের কমিটি গঠন, অতিরিক্ত বিল প্রস্তুতকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, সমস্ত বন্ধ পাম্প ও আংশিক বন্ধ পাম্পের সমস্ত বিদ্যুৎ বিল বাতিল এবং সমস্ত সেচ পাম্পের শতভাগ মিটারের আওতায় আনা, সেক্ষেত্রে পূর্বের আবেদনকৃত সকল মিটারের সংযোগ নিশ্চিত করে স্ট্যান্ডার্ড বিদ্যুৎ লাইনের কোন তালবাহানা না করা।
শিক্ষা দিবস উপলক্ষে গাইবান্ধায় ছাত্র সমাবেশ ও র‌্যালী

গাইবান্ধা :: ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার ছাত্র সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে স্থানীয় পৌর শহীদ মিনার চত্ত্বরে ছাত্র সমাবেশে সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, জেলা সহ-সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ স¤পাদক রাহেলা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক বন্ধন কুমার বর্মন, মাছুদা আক্তার, কলি রানী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমূখ।

বক্তারা বলেন, করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের এক বছরের বেতন-ফি মওকুফ, মেসভাড়া-বাড়িভাড়া মওকুফ, বন্যাকবলিত ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ আর্থিক সহযোগিতা প্রদান এবং পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ ব্যতীত অনলাইন ক্লাস পরিচালনা করা বাতিল ও শিক্ষা ঋণ নয়, ডিভাইস-ডাটা ক্রয়ে অনুদান প্রদান করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ বরাদ্দ, নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ বাতিল ও মত প্রকাশের অধিকার হরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সেইসাথে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ শহরের বাইরে স্থানান্তরের চক্রান্ত বন্ধ এবং শিক্ষা দিবসের চেতনায় সর্বজনীন, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, সেকুলার, একই ধারার শিক্ষানীতির দাবিতে ঐক্যবদ্ধ হওয়ারও দাবি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)