শিরোনাম:
●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » কমলগঞ্জে মণিপুরী সংখ্যালঘু নারীর উপর হামলা
প্রথম পাতা » প্রধান সংবাদ » কমলগঞ্জে মণিপুরী সংখ্যালঘু নারীর উপর হামলা
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলগঞ্জে মণিপুরী সংখ্যালঘু নারীর উপর হামলা

ছবি : সংবাদ সংক্রান্তকমলগঞ্জ প্রতিনিধি :: ক্ষেতের সবজি চুরির মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী সংখ্যালঘু নারীর উপর হামলা ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত নারী কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনার পর মণিপুরী পল্লীতে আতংক বিরাজ করছে।

জানা যায়, পুর্ব শত্রুতার জের ধরে গত ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ৭নং আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামের বাসিন্দা মৃত আব্দুল লতিবের পুত্র উমেদ মিয়া (৫০) কর্তৃক মনিপুরী ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ভুক্ত নারী চাউবিহান দেবী (৬০) এর উপর এলোপাতাড়ি মারধরের ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে আরও জানা যায়, ঐদিন বিকেলে উমেদ মিয়া তার ক্ষেতের সবজি চুরির মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে চাউবিহান দেবীকে বাড়ি থেকে ধরে নিয়ে সবজি ক্ষেতের মধ্যে লাঠি দিয়ে এলোপাতারি মারতে থাকে। তখন চাউবিহানের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে চাউবিহানকে রক্তাক্ত ও মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (কমলগঞ্জ থানার জিডি নং ৯০১, তারিখ: ২০/০৯/২০২০ইং) করা হয়েছে।

এলাকাবাসী জানান, উমেদ মিয়া কর্তৃক মনিপুরী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে প্রাণনাশের হুমকিসহ কাটাবিল গ্রাম থেকে মণিপুরী সম্প্রদায়কে বিতারিত করবে বলে হুমকি দেয়ারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় কাটাবিল গ্রামে সংখ্যালঘু মণিপুরী পল্লীতে আতংক বিরাজ করছে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামের বাসিন্দা নাতেক সিংহের স্ত্রী চাউবিহান দেবী (৬০)-কে বসত ঘর থেকে দিবাগত রাতে ১১ মণ ধান চুরি হয়। পরদিন ২৪ আগস্ট সকালে অনেক খোঁজাখোঁজির পর একই গ্রামের বাসিন্দা জনৈক আনসার মিয়া মারফত জানতে পারে, ঐদিন দিবাগত রাত আনুমানিক দেড় টায় কাটাবিল গ্রামের নিয়ামত আহমেদ (২৮), শাকিল মিয়া, শামীম মিয়াসহ অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি চাউবিহান দেবীর বাড়ির আশপাশ ঘুরতে দেখেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য চাউবিহান দেবী স্থানীয় ইউপি সদস্য জুমের আলীর শরনাপন্ন হন। ইউপি সদস্য বিষয়টি স্থানীয় কমলগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ বেলা ১১:১৫ মিনিটে ঘটনাস্থলে এসে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করেন। এ সময়ে তারা ধান চুরির বিষয়টি স্বীকার করে। আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে গত ২৪ আগস্ট তারিখ চুরিকৃত ০৬ মণ ধান পুলিশ উদ্ধার করে জব্দ করেন। পরবর্তীতে পুলিশ আটককৃত ৩জনকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। (যার নম্বর: ১৭, জিআর নং ১৫৭/২০২০খ্রি:, তারিখ: ২৪/০৮/২০২০ইং)।

স্থানীয়রা সংখ্যালঘু মনিপুরী সম্প্রদায়ভুক্ত নারীর উপর নির্যাতনকারী উমেদ মিয়াসহ তার সহযোগীদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর কাছে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত মণিপুরী নারীকে সোমবার কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান। ঘটনাটি তিনি খতিয়ে দেখছেন বলে জানান।

কমলগঞ্জে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু

কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জে আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামে খুঁটির টানা তারের আর্থিং লাইনে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ২১ সেপ্টেম্বর সকাল ৮টায় পল্লী বিদ্যুতের আর্থিং লাইনে বিদ্যুতায়িত হলে হাসপাতালে নেয়ার পর জিলন মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক।

স্থানীয় গ্রামবাসী জানান, আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামের গোপাল সিংহের বাড়ির সামনে মূল সড়কের উপর দিয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুতের লাইন টানা রয়েছে। বিদ্যুৎ লাইনের খুঁটির সাথে টানা তারের মাধ্যমে আর্থিং লাইন সংযুক্ত। তবে কোন ত্রুটি জনিত কারণে আর্থিং লাইনে বিদ্যুৎ সঞ্চালিত হয়ে পড়ে। সকালে জিলন মিয়া ওই তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে পড়েন। তাকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন শুকনো বাঁশ দিয়ে তাকে বিদ্যুতের তার থেকে ছাড়ালে মাটিতে লুটিয়ে পড়েন। এসময়ে তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জিলন মিয়া ছনগাঁও গ্রামের মিলন মিয়ার পুত্র।

আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটি খুবই গরিব। কাপড়ের ব্যবসা করতো। তার ঘরে গর্ভবতী স্ত্রীও রয়েছে। পরিবারটিতে এখন অসহায়ত্ব অবস্থা। তবে আর্থিং তারে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার বিষয়টি মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির গাফিলতি বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, লাশের ময়না তদন্তের জন্য কমলগঞ্জ থানা পুলিশ মর্গে প্রেরণের জন্য নিয়ে গেছে।

এ ব্যাপারে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডিজিএম গণেশ চন্দ্র দাস বলেন, এখানে আমাদের কোন ত্রুটি পাওয়া যায়নি। আর্থিং লাইনে বিদ্যুৎ সঞ্চালিত হওয়ার কথা নয়। শারীরিক কোন সমস্যাজনিত কারণে লোকটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)